4:48 am, Thursday, 24 September 2026

হাসিনা ও আ.লীগের এজেন্ডা জামায়াত বাস্তবায়ন করছে: রাশেদ খাঁন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী আওয়ামী লীগের মতোই একটি ফ্যাসিস্ট দল হওয়ার অপচেষ্টা চালাচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই মুনাফেকির রাজনীতি করে আসছে। গণঅভ্যুত্থানের পর দলটি মজলুম অবস্থা থেকে এখন জালিমে পরিণত হয়েছে। ভবিষ্যতে কোনোভাবে ক্ষমতায় গেলে জামায়াত আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, পুলিশ সুপার (এসপি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ অন্যান্যরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশীয় চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার

হাসিনা ও আ.লীগের এজেন্ডা জামায়াত বাস্তবায়ন করছে: রাশেদ খাঁন

Update Time : 12:07:05 am, Thursday, 24 September 2026