6:42 am, Monday, 9 November 2026

নগর পরিবহনে ভাড়ার কারসাজি, সিএনজিচালিত বাসেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগে নগর পরিবহনে শুরু হয়েছে ভাড়ার নতুন হিসাব। সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া বাড়িয়েছে। কিন্তু সেই বাড়তি ভাড়ার সুযোগ নিচ্ছে সিএনজিচালিত বাসও। কোন বাস ডিজেলে চলছে, আর কোনটি সিএনজিতে, যাত্রীর পক্ষে তা বোঝার উপায় নেই।

এই সুযোগে ডিজেলচালিত বাসের জন্য সরকারনির্ধারিত বাড়তি ভাড়া অনেক ক্ষেত্রে সিএনজিচালিত বাসেও আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। সিএনজিচালিত বাসে বাড়তি ভাড়া আদায়ের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী। আর বিশ্লেষকেরা বলছেন, ডিজেল ও সিএনজিচালিত পরিবহন চিহ্নিত করা না গেলে শুভংকরের এই ফাঁকি দিনের পর দিন চলতেই থাকবে।

পকেট কাটা যাবে যাত্রীদের। সরকারি হিসাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৭০ পয়সা। অন্যদিকে আগে থেকেই সিএনজিচালিত বড় বাসের প্রচলিত হার ১ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ১ টাকা ৬০ পয়সা প্রতি কিলোমিটার। ফলে ডিজেলচালিত বাসের নতুন হার সিএনজিচালিত বড় বাসের তুলনায় প্রায় ৫৯ শতাংশ বেশি।

এই ব্যবধানই এখন এক শ্রেণির পরিবহন মালিক ও শ্রমিককে বাড়তি ভাড়া আদায়ের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে, ডিজেল ও সিএনজিচালিত বাসকে দৃশ্যমানভাবে আলাদা করা না হলে এ ধরনের ভাড়ার অনিয়ম ঠেকানো কঠিন। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম স্পষ্ট বলেছেন, সিএনজির দাম বাড়েনি। তাই সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অনুসন্ধানে জানা গেছে, নগর পরিবহনে সমস্যার মূল জায়গাটি হলো অনেক বাসে ডিজেল ও সিএনজি উভয় জ্বালানি ব্যবহারের সক্ষমতা রয়েছে। ফলে তেলের দাম বাড়ার পর কোনো কোনো বাস গ্যাসে চললেও যাত্রীদের কাছ থেকে ডিজেলচালিত বাসের নতুন নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে। এই অবস্থায় একজন সাধারণ যাত্রীর পক্ষে বাসটি ওই মুহূর্তে কোন জ্বালানিতে চলছে, তা বোঝার কোনো সহজ উপায় নেই।

বাসের গায়ে বড় করে লেখা নেই, ‘ডিজেলচালিত’ অথবা ‘সিএনজিচালিত’। ফলে একজন যাত্রীর কাছ থেকে ২ টাকা ৭০ পয়সা কিলোমিটার হারে ভাড়া নেওয়া হলেও বাসটি সিএনজিতে চলে নাকি ডিজেলে চলে, তা যাচাই করার উপায় থাকে না। আর এই অস্পষ্টতাই তৈরি করেছে ভাড়ার বড় ফাঁক। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলী, উত্তরা, শাহবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ী, জুরাইন, বাসাবো, মিরপুরসহ বিভিন্ন এলাকার রুটে সরেজমিন খোঁজ নিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

উত্তরা-গুলিস্তান-কদমতলী, উত্তরা-বাসাবো-যাত্রাবাড়ী-জুরাইন, উত্তরা-শাহবাগ-গুলিস্তান এবং উত্তরা-মিরপুর রুটে চলাচলকারী কয়েকটি পরিবহনের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। গাবতলী থেকে উত্তরা হাউস বিল্ডিংয়ে নিয়মিত যাতায়াত করেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আদনান চৌধুরী। তিনি বলেন, আগে বসুমতি পরিবহনের বাসে এ পথে ৬০ টাকা ভাড়া নেওয়া হতো।

বুধবার তার কাছ থেকে নেওয়া হয়েছে ৭০ টাকা। গাবতলী থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত অছিম পরিবহনে নিয়মিত যাতায়াত করেন কামরুল ইসলাম। তার অভিযোগ, আগে এ পথে ৩৫ টাকা নেওয়া হলেও বুধবার ৫০ টাকা নেওয়া হয়েছে। এ ছাড়া বিভিন্ন রুটে সর্বনিম্ন ভাড়ার ক্ষেত্রেও যাত্রীদের কাছ থেকে ১৫ টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভাড়া নিয়ে কয়েকটি স্থানে যাত্রী ও পরিবহনশ্রমিকদের মধ্যে বচসার ঘটনাও ঘটেছে।

বনানী থেকে আগারগাঁও পর্যন্ত ভূঁইয়া পরিবহনে আগে ২০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন ২৫ টাকা নেওয়া হচ্ছে। যাত্রীদের অভিযোগ, ওয়েবিল ব্যবস্থা ২০২২ সালে বন্ধ হয়ে গেলেও ভূঁইয়া পরিবহনে তার প্রভাব পুরোপুরি দূর হয়নি। গুলিস্তান থেকে বিমানবন্দরগামী কয়েকটি বাসে ১০ টাকা পর্যন্ত বাড়তি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। চিটাগাং রোড থেকে গুলিস্তানগামী বাসে ৫ টাকা বেশি নেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ ও সাইনবোর্ড থেকে চলাচলকারী মৌমিতা, ঠিকানা, অনাবিল ও লাভলী পরিবহনের বিরুদ্ধেও গন্তব্যভেদে ৫ থেকে ১০ টাকা বেশি নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। ডিজেলচালিত বাসের সঙ্গে পাল্লা দিয়ে এসব রুটে সিএনজিচালিত বাসও বাড়তি ভাড়া নিচ্ছে। বাড়তি ভাড়া নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে রাইদা পরিবহনকে ঘিরেও। গত মঙ্গলবার রাতে ভাড়া নিয়ে বচসার একপর্যায়ে উত্তরার জমজম টাওয়ার এলাকায় রাইদা পরিবহনের একটি বাস থামিয়ে কয়েকজন যাত্রী চালককে নিচে নামিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরদিন বুধবার দুপুরেও উত্তরা সোনারগাঁও জনপথ রোডের কয়েকটি স্টপেজে রাইদা পরিবহনের একাধিক বাসে বাড়তি ভাড়া নেওয়া নিয়ে যাত্রীদের সঙ্গে পরিবহনকর্মীদের কথা-কাটাকাটি হয়। নাম প্রকাশে অনিচ্ছুক রাইদা পরিবহনের এক চালক দাবি করেন, তাদের অধিকাংশ বাস গ্যাসচালিত এবং এখনো বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না। তার ভাষ্য, কোম্পানির ডিজেলচালিত বাসগুলো বর্তমানে বন্ধ রয়েছে।

যাত্রীদের প্রশ্ন, যদি কোনো বাস গ্যাসে চলে, তাহলে সেই বাসের ভাড়া কত? আর একই কোম্পানির অন্য বাস ডিজেলে চললে তার ভাড়া কত? যাত্রীর কাছে এই তথ্য স্পষ্ট না থাকলে ভাড়া নিয়ে বিরোধ তৈরি হওয়াই স্বাভাবিক। ২১ সেপ্টেম্বর থেকে নতুন দামে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে; অর্থাৎ লিটারপ্রতি ২০ টাকা বেড়েছে।

এর পরদিন সরকার ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ২৩ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। নতুন হার অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে। আন্তঃজেলা ও দূরপাল্লার ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে।

অন্যদিকে সিএনজির দাম বাড়েনি। ফলে সিএনজিচালিত বাসের জন্য একই হারে ভাড়া বাড়ানোর কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমও বিষয়টি পরিষ্কার করেছেন। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সিএনজির দাম বাড়েনি। সিএনজিচালিত যান যেগুলো আছে, তাদের ভাড়া বাড়ার কোনো সুযোগ নেই। ’ সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সংশ্লিষ্টরা বলছেন, ভাড়ার অনিয়মের বিষয়টি বুঝতে প্রতি কিলোমিটারের সরকারি হারের দিকে তাকালেই পার্থক্যটি স্পষ্ট হয়। সিএনজিচালিত বড় বাসের প্রচলিত ভাড়া প্রতি কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা। আর ডিজেলচালিত মহানগর বাসের নতুন নির্ধারিত ভাড়া ২ টাকা ৭০ পয়সা; অর্থাৎ সিএনজিচালিত বাসের বদলে ডিজেলচালিত বাসের হারে ভাড়া নেওয়া হলে প্রতি কিলোমিটারে ১ টাকা বেশি নেওয়া হচ্ছে।

১ টাকা ৭০ পয়সার তুলনায় ২ টাকা ৭০ পয়সা, প্রায় ৫৯ শতাংশ বেশি। মিনিবাসের ক্ষেত্রে সিএনজিচালিত হার ১ টাকা ৬০ পয়সা ধরলে ব্যবধান আরও বেশি। সে ক্ষেত্রে ২ টাকা ৭০ পয়সা, প্রায় ৬৯ শতাংশ বেশি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব খোন্দকার মোজাম্মেল হক বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থার দুর্বলতার কারণেই পরিবহনব্যবস্থায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি বলেন, গ্যাসচালিত বাসে ডিজেলচালিত বাসের মতো বাড়তি ভাড়া আদায় বন্ধ করতে হলে দুই ধরনের বাসকে দৃশ্যমানভাবে চিহ্নিত করতে হবে। এ জন্য আলাদা রং বা স্টিকার ব্যবহারের ব্যবস্থা করা যেতে পারে। তার মতে, যাত্রীকে বাসে ওঠার আগেই জানতে হবে সেটি কোন জ্বালানিতে চলছে এবং ওই বাসের নির্ধারিত ভাড়া কত। ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলমও সিএনজিচালিত বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগের কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, কিছু গ্যাসচালিত বাস বাড়তি ভাড়া নিচ্ছে বলে তার কাছেও অভিযোগ এসেছে। বৃহস্পতিবার বিআরটিএর বর্ধিত ভাড়ার চার্ট হাতে পাওয়ার পর প্রতিটি গাড়িতে তা টানানোর ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, ডিজেল ও গ্যাসচালিত বাস আলাদাভাবে চিহ্নিত করতে স্টিকার লাগানোর উদ্যোগ নেওয়া হবে। কোনো পরিবহনের বিরুদ্ধে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে মালিক সমিতির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হবে।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীদের জন্য অন্তত বাসের জ্বালানি ব্যবস্থাটি দৃশ্যমান হবে। বাড়তি ভাড়া আদায় বন্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু মাঠের চিত্র বলছে, শুধু অভিযান দিয়ে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। বিশ্লেষকেরা বলছেন, একটি বাসে জরিমানা করার পর অন্য বাসে একই অনিয়ম হচ্ছে কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন।

একই সঙ্গে প্রতিটি বাসে নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান রাখা, জ্বালানির ধরন উল্লেখ করা এবং যাত্রীদের অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা থাকা দরকার। এ ব্যাপারে বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান এবং সংস্থাটির পরিচালক (এনফোর্সমেন্ট) জাকির হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিশ্বসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইকবাল: আত্মবিশ্বাসী পুনর্জাগরণের কবি

নগর পরিবহনে ভাড়ার কারসাজি, সিএনজিচালিত বাসেও নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া

Update Time : 12:30:18 am, Thursday, 24 September 2026