7:00 am, Monday, 9 November 2026

শেরপুরে হাইচের ধাক্কায় যুবক নিহত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বগুড়ার শেরপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি মাইক্রোবাসের ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল হোসেন উপজেলার সুঘাট ইউনিয়নের ক্ষিদির হাসড়া হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ঘোগা বটতলা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন রুবেল।

এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত হাইচ (মাইক্রোবাস) তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথে তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি আইয়ুব আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দক্ষ হাতে প্রবাসে সাফল্যের গল্প

শেরপুরে হাইচের ধাক্কায় যুবক নিহত

Update Time : 02:34:49 am, Thursday, 24 September 2026