7:57 am, Monday, 9 November 2026

নান্দাইলে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ময়মনসিংহের নান্দাইলে মাধ্যমিক পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ ঢাকা’র উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নান্দাইল উপজেলা চাকরিজীবী কল্যাণ পরিষদ-ঢাকার সভাপতি মো.মাহবুব আলম আকন্দ। সংগঠনের সাধারণ সম্পাদক মো.রাসেল মিয়া ও ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এ.কে.এম. পরশ সরকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম,সাংবাদিক এনামুল হক বাবুল, শামছ-ই-তাবরীজ রায়হান, আলম ফরাজী, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত বলেন, শিক্ষার্থীদের আজকের এই অর্জন আগামী দিনে আরও বড় সাফল্যের পথ দেখাবে। সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠে তারা ভবিষ্যতে দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে নান্দাইল উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত আমন্ত্রিত অতিথিরা।

এ সময় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সিটিজেনস ব্যাংক পিএলসির ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন

নান্দাইলে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Update Time : 12:59:44 am, Sunday, 27 September 2026