7:58 am, Monday, 9 November 2026

ঠাকুরগাঁওয়ের লাহিড়ী হাটে গোপনে মজুত সরকারি সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে গোপনে মজুত রাখা ১০৫ বস্তা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় গুদাম মালিক ফহিমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) লাহিড়ী হাটে অভিযান পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান উল হক। অভিযানের সময় সার ব্যবসায়ী ফহিমের একটি গুদাম থেকে এসব সার জব্দ করা হয়। জব্দ করা সারের মধ্যে রয়েছে ১৭ বস্তা টিএসপি, ৩৭ বস্তা এমওপি এবং ৫১ বস্তা ডিএপি। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৩ হাজার ৫০০ টাকা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে মজুদ রাখার অভিযোগে গুদাম মালিক ফহিমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান শেষে জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সার নির্ধারিত নিয়মের বাইরে মজুদ, কালোবাজারি বা বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কৃষকদের কাছে সরকারি মূল্যে সার পৌঁছে দিতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করা হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সিটিজেনস ব্যাংক পিএলসির ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন

ঠাকুরগাঁওয়ের লাহিড়ী হাটে গোপনে মজুত সরকারি সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

Update Time : 01:28:56 am, Sunday, 27 September 2026