7:57 am, Monday, 9 November 2026

গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে, জানিয়েছে পুলিশ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শনিবার দুপুর ৩টার দিকে শুরু হওয়া এ অভিযান সন্ধ্যা পর্যন্ত চলে।

পরে আটক ব্যক্তিদের কয়েক দফায় প্রিজন ভ্যানে করে পল্টন থানায় নেওয়া হয়। অভিযান শেষে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, হেফাজতে নেওয়া ব্যক্তির সংখ্যা ২৮০ থেকে ৩০০ জনের মধ্যে হতে পারে। তিনি বলেন, ‘আমি নির্দিষ্ট সংখ্যাটা এ মুহূর্তে বলতে পারছি না। তবে সংখ্যাটা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি হবে। ’ পুলিশের ভাষ্য, জাসদ কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

তাদের সঙ্গে জাসদ নেতাকর্মীদের একত্রিত হয়ে নাশকতা বা অন্য কোনো বেআইনি কর্মকাণ্ডের পরিকল্পনার তথ্যও পুলিশের কাছে ছিল বলে জানান উপকমিশনার। হারুন অর রশিদ বলেন, ‘আমাদের কাছে একটি তথ্য ছিল, জাসদ এবং তাদের সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিলেন।

ওই সংবাদ পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে সহায়তা করেছে। ’ তিনি আরও বলেন, কারা কী উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী ধরনের তথ্য বা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তথ্যও পেয়েছে বলে জানান তিনি।

আটক ব্যক্তিদের প্রথমে পল্টন থানায় নেওয়া হয়েছে। পুলিশের দাবি, নিরাপত্তা এবং ঘটনার প্রকৃত বিষয় যাচাইয়ের স্বার্থেই তাদের থানায় নেওয়া হয়েছে। তদন্তের প্রয়োজনে তাদের আশপাশের অন্য থানাতেও নেওয়া হতে পারে। উপকমিশনার হারুন অর রশিদ বলেন, ‘যাচাই-বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের নামে মামলা হবে বা আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।

যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদেরকে অন্য যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হবে। ’ তিনি বলেন, হেফাজতে নেওয়া ব্যক্তিদের মধ্যে সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ থাকতে পারেন। সবার পরিচয় ও ভূমিকা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্য রয়েছেন।

তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে হ্যান্ডকাফ পরা একটি ছবি প্রকাশ করে জানান, জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনকালে তাকেসহ আরও অনেককে পুলিশ হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায়। এর আগে অভিযান শুরুর সময় পল্টন থানার এসআই নাজমুল হোসেন জানিয়েছিলেন, জাসদ কার্যালয়ের ভেতরে প্রায় ৪০০ লোক অবস্থান করছিলেন। তারা সেখানে বৈঠক করছিলেন বলে পুলিশ জানতে পারে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন বিকেল সোয়া ৪টার দিকে জানিয়েছিলেন, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং ভেতরে একটি সভা চলার খবর পাওয়ার পর পুলিশ সেখানে যায়। এরপর বেশ কয়েকজনকে থানায় নেওয়া হয়। তবে পুলিশের অভিযোগ অস্বীকার করেছে জাসদ। দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে তিনশ নেতাকে নিয়ে প্রতিনিধি সভা চলছিল।

তার দাবি, দুপুর আড়াইটার দিকে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সেখানে হামলা চালায় এবং তারা কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। সাজ্জাদ হোসেন বলেন, ‘এটা মিথ্যা কথা, আমাদের প্রতিনিধি সভা চলছিল। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবে কেন? একটা কিছু বলে আমাদের ওপর আক্রমণ করাটাই বিষয়। ’ তার দাবি, বিকেল ৩টার দিকে পুলিশ জাসদ কার্যালয়ে গিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বের করে দেয়।

এরপর জাসদের নেতাকর্মীদের আটক করা শুরু হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাসদ কার্যালয়ে প্রবেশ করেন বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে বলতে দেখা যায়, সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন। তবে জাসদ নেতারা এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, কার্যালয়ে দলীয় প্রতিনিধি সভা ছাড়া কোনো ধরনের গোপন বৈঠক চলছিল না।

পুলিশ জানিয়েছে, হেফাজতে নেওয়া ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই শেষে তাদের সম্পৃক্ততা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সিটিজেনস ব্যাংক পিএলসির ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন

গুলিস্তানে জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে, জানিয়েছে পুলিশ

Update Time : 01:38:47 am, Sunday, 27 September 2026