10:03 am, Friday, 2 October 2026

অসুস্থতার কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরলেন নাজমুল হোসেন শান্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চলমান এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল এখন জাপানে অবস্থান করছে। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গঠিত শক্তিশালী স্কোয়াড নিয়ে সেখানে গেছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি। এই স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে অসুস্থতার কারণে কোনো ম্যাচ না খেলেই এই টপ অর্ডার ব্যাটারকে দেশে ফিরে আসতে হয়েছে।

শারীরিক অসুস্থতার জন্য মঙ্গলবার জাপান থেকে দেশে ফিরেছেন তিনি। বর্তমানে দেশেই বিশ্রামে রয়েছেন শান্ত। আজ আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াড। জানা গেছে, দলের সঙ্গে শুরুতে যাওয়া হচ্ছে না টেস্ট অধিনায়কের। মিস করতে পারেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচও। আগামী ৯ অক্টোবর শুরু হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। আশা করা হচ্ছে এর আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন শান্ত। একমাত্র টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের টেস্ট স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম। স্ট্যান্ডবাই : নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৭৮ জন

অসুস্থতার কারণে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরলেন নাজমুল হোসেন শান্ত

Update Time : 06:20:00 am, Thursday, 1 October 2026