12:30 pm, Friday, 9 October 2026

আনোয়ারা সরকারি কলেজ অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এমপির নির্দেশনায় আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। বুধবার (৭ অক্টোবর) সকালে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমীন, উপাধ্যক্ষ মুহাম্মদ রিদুওয়ানুল হক, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম , কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।

এ সময় আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হাশেম, সহ-সভাপতি আবু ছৈয়দ, সামিন ইজাজ জিহান, শেখ আব্দুল্লাহ, নিজাম উদ্দিন, ছাত্রনেতা শাউন, আমির হামজা, মুজিবসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে কলেজের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং কলেজের সার্বিক বিষয় নিয়ে নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয়।

এ সময় কলেজের শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎকালে কলেজ প্রশাসনের পক্ষ থেকে ছাত্রদল নেতৃবৃন্দকে শিক্ষার্থীদের স্বার্থে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আনোয়ারা সরকারি কলেজ অধ্যক্ষের সঙ্গে ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

Update Time : 12:26:15 am, Thursday, 8 October 2026