8:49 am, Tuesday, 3 November 2026

নতুন এআই অ্যাপ ‘স্টাইল স্কেচ’ নিয়ে এল মেটা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিজের সংগ্রহে থাকা পোশাক দিয়ে নতুন নতুন সাজের ধারণা দিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআইয়ের নতুন অ্যাপ ‘স্টাইল স্কেচ’ চালু করেছে মেটা। এই অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পোশাকের ডিজিটাল সংগ্রহশালা তৈরি করতে পারবেন।

এরপর ব্যক্তিগত রুচি ও পছন্দের সঙ্গে মিলিয়ে বিভিন্ন পোশাকের সমন্বয়ে নতুন সাজের পরামর্শ দেবে অ্যাপটি। শুধু তা-ই নয়, নিজের শরীরের গঠন ও গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ভার্চুয়াল মডেলের মাধ্যমে পছন্দের পোশাক পরেও দেখতে পারবেন ব্যবহারকারীরা। স্টাইল স্কেচ অ্যাপটি ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত। ফলে ব্যবহারকারীরা ইনস্টাগ্রামে আগে প্রকাশ করা পোশাকের ছবি ব্যবহার করে নিজেদের ভার্চুয়াল পোশাকের সংগ্রহশালা তৈরি করতে পারবেন।

এ ছাড়া স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা, ছোট ভিডিও ধারণ কিংবা ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড করেও পোশাক যুক্ত করা যাবে। অ্যাপটির বিবরণ অনুযায়ী, ব্যবহারকারীর পোশাকের সংগ্রহ ও ব্যক্তিগত রুচি বিশ্লেষণ করে বিভিন্ন পোশাকের সমন্বয়ে সাজের পরামর্শ দেবে এআই। এরপর শরীরের গঠন ও গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাস্তবসম্মত ভার্চুয়াল মডেলের মাধ্যমে সেই সাজ কেমন দেখাবে, তা দেখার সুযোগ থাকবে।

চাইলে পোশাকের সংগ্রহ থেকে নির্দিষ্ট কোনো একটি পোশাক নির্বাচন করেও সেটির সঙ্গে মানানসই নতুন সাজের ধারণা পাওয়া যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমবিষয়ক পরামর্শক ম্যাট নাভাররা প্রথম স্টাইল স্কেচ অ্যাপটির বিষয়ে জানতে পারেন। বর্তমানে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডে আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে।

তবে অন্যান্য দেশে কবে নাগাদ এটি চালু হবে, সে বিষয়ে এখনো কিছু জানায়নি মেটা। এ বিষয়ে মন্তব্য জানতে টেকক্রাঞ্চ যোগাযোগ করলেও মেটার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। এর আগে থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান এআই ব্যবহার করে পোশাকের ডিজিটাল সংগ্রহশালা তৈরি ও নতুন সাজের ধারণা দেওয়ার সুবিধা চালু করেছে। এ ক্ষেত্রে আলটা নামের স্টার্টআপের পাশাপাশি গুগল ফটোজেও পোশাকের ছবি থেকে ডিজিটাল সংগ্রহশালা তৈরি এবং নতুন সাজের ধারণা পাওয়ার সুবিধা রয়েছে।

এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ইনস্টাগ্রামের সঙ্গে স্টাইল স্কেচের সংযোগকে গুরুত্ব দিতে পারে মেটা। কারণ, ইনস্টাগ্রামে অনেক ব্যবহারকারীর পোশাক ও ব্যক্তিগত ফ্যাশন রুচির ছবি আগে থেকেই সংরক্ষিত রয়েছে। নতুন নতুন অ্যাপ চালুর এ উদ্যোগ মেটার বৃহত্তর পরিকল্পনার অংশ। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকে কর্মীদের সঙ্গে আলোচনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ আগের তুলনায় অনেক বেশি অ্যাপ প্রকাশের পরিকল্পনার কথা জানান।

তার মতে, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে বিভিন্ন কাজ দ্রুত ও সহজে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। ফলে নতুন অ্যাপ তৈরি ও বাজারে ছাড়ার প্রক্রিয়াও আগের চেয়ে দ্রুত হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নতুন এআই অ্যাপ ‘স্টাইল স্কেচ’ নিয়ে এল মেটা

Update Time : 06:41:48 am, Tuesday, 3 November 2026