10:36 am, Tuesday, 3 November 2026

প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮ মামলায় অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত ১৮টি মামলা ও রায়ে কোনো অনিয়ম হয়েছে কি না, তা তদন্তে কমিটি গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে ২৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ২৬ নভেম্বর এ বিষয়ে প্রধানবিচারপতির নেতৃত্বে আপিল বেঞ্চে শুনানি হবে।

আইনজীবীরা জানান, নিয়োগ সংক্রান্ত যে ১৮টি মামলার রায় পর্যালোচনা করার জন্য তদন্ত কমিটি করা হয়েছে, সেসব রায় বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বে দেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি।

এর আগে, প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত একটি মামলায় অনিয়মের অভিযোগে আদালতে তলব করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী সিদ্দিকুল্লাহ মিয়াকে। গত বৃহস্পতিবার আদালতে ভুল স্বীকারও করেন তিনি। এ সময় তাকে ঢাকা ত্যাগ না করারও আদেশ দেন আদালত। তার বিরুদ্ধে অভিযোগ মূল পিটিশনারদের বাদ দিয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে নতুন করে পিটিশনার যুক্ত করা এবং রায়ে এ সকল পিটিশনারদের নিয়োগের নির্দেশ দেন আদালত।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আশুলিয়ায় সকাল থেকে শ্রমিক ও পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রাথমিক শিক্ষক নিয়োগের ১৮ মামলায় অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি

Update Time : 08:41:27 am, Tuesday, 3 November 2026