1:52 pm, Friday, 9 October 2026

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত বিএ ও বিএসএস পরীক্ষা-২০২৫ আগামীকাল ২১ আগস্ট শুক্রবার থেকে দেশব্যাপী একযোগে শুরু হচ্ছে। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ২৮৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার বিএ ও বিএসএস পরীক্ষার ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ সেমিস্টারে মোট ২ লাখ ৪৭ হাজার ১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৫৭৭ জন পুরুষ এবং ১ লাখ ১ হাজার ৪৩৬ জন নারী পরীক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতি শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দেশের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার সার্বিক পরিবেশ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাউবির ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bou.ac.bd-এ পাওয়া যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

Update Time : 03:35:17 pm, Thursday, 20 August 2026