11:55 pm, Sunday, 23 August 2026

রাজশাহীর নতুন এসপির দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহীর নতুন পুলিশ সুপার (এসপি) মো. মামুন অর রশিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা শাখা) সাবিনা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নবযোগদানকৃত পুলিশ সুপার মো. মামুন অর রশিদের সর্বশেষ কর্মস্থল ছিল পুলিশ সদর দপ্তর, ঢাকা।

তিনি ২৮তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সততা, দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি পরিচিত। রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে তিনি এবার নতুন দায়িত্ব গ্রহণ করলেন। অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পুলিশ সুপার হিসেবে অপরাধ তদন্ত বিভাগে যোগদানের উদ্দেশ্যে রোববার রাজশাহী ত্যাগ করেন।

তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব পালনকালে তার নেতৃত্ব, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সময়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং হারানো মোবাইল ফোন উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমে তিনি প্রশংসা অর্জন করেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সাভারে লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে নারী শ্রমিকের মৃত্যু

রাজশাহীর নতুন এসপির দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর

Update Time : 10:34:25 pm, Sunday, 23 August 2026