7:46 pm, Friday, 9 October 2026

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার ব্যর্থ: আখতার হোসেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন।

আজ বৃহস্পতিবার রাজধানীতে এনসিপি কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ সময় আখতার হোসেন বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় আছে। সংসদ ভবনের সামনে প্রকাশ্যে ছিনতাইকারীর হাতে মানুষ প্রাণ হারাচ্ছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘গণহত্যার বিচার নিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। আমরা বিরোধীদলের পক্ষে সংসদে কথা বলছি, কিন্তু সরকার আমলে নিচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে আমরা জনগণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সারাদেশের জনগণের কাছে আমরা সরকারের ব্যর্থতার কথাগুলো তুলে ধরতে চাই। ইতোমধ্যে আমাদের বিভাগীয় সমাবেশ শেষ হয়েছে।’

হুঁশিয়ারি দিয়ে এনসিপি নেতা আখতার হোসেন আরও বলেন, ‘৫ তারিখ থেকে আমাদের লংমার্চ শুরু হবে, এর মাধ্যমে আমরা জনমত গঠন করতে চাই। লংমার্চে কোনো বাঁধা আসলে তা মোকাবিলা করা হবে।’

৬ মাসে সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন অবস্থায় পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন আখতার হোসেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সরকার ব্যর্থ: আখতার হোসেন

Update Time : 12:59:19 am, Friday, 4 September 2026