7:46 pm, Friday, 9 October 2026

গত ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, তারেক রহমানের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এবং সম্প্রতি ঘোষিত বাজেটে স্বাধীনতার পর শিক্ষা মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

শনিবার দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যায়ে ৪তলা ভিত বিশিষ্ট ১ তলা বিল্ডিং নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা। আপনারা দেখেছেন আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যেন এগিয়ে যেতে না পারে, বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে এইজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে, অর্থাৎ নতুন প্রজন্ম যারা দেশ পরিচালনা করবে, তারা যেন অশিক্ষিত থাকে, মুর্খ থাকে, তারা যেন অশিক্ষা ও মুর্খ অবস্থায় দেশ পরিচালনা করে অথবা দেশ যেন ব্যর্থ হয়ে যায়। আর এই ব্যর্থ করার জন্য পূর্ববর্তী সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে শেষ করে গেছে।’

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এর আগে, নাটোর জেলা বিএনপির কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

গত ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে: হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু

Update Time : 01:50:38 am, Sunday, 6 September 2026