7:45 pm, Friday, 9 October 2026

কোনো পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই আসিফের বিরুদ্ধে দুদক অনুসন্ধান চালাচ্ছে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।

সপ্তাহ দুয়েকের ব্যবধানে রোববার সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারসহ কোটি টাকার পদায়ন-বদলি বাণিজ্যের অভিযোগ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। আসিফের অভিযোগ সরকারের ইচ্ছায় ব্যবহৃত হচ্ছে দুদক।

আসিফকে টার্গেট করা হয়েছে কিনা জানতে চাইলে সংবাদ সম্মেলনে দুদক সচিব সাইদুর রহমান খান বলেন, কোনো টার্গেট বা পক্ষপাতিত্বের সুযোগ দুদকের নেই। নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।

এদিকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও তার ছেলের বিরুদ্ধে ২৭ কোটি টাকার অবৈধ সম্পদ এবং প্রায় দেড় শ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। আর ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের বিরুদ্ধে।

সোমবার নকশা অনুমোদনে জালিয়াতি ও যথাযথভাবে ইমারত পরিদর্শন না করার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউকে অভিযান চালায় দুদক।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কোনো পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই আসিফের বিরুদ্ধে দুদক অনুসন্ধান চালাচ্ছে

Update Time : 12:23:01 am, Tuesday, 15 September 2026