7:06 am, Thursday, 17 September 2026

নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ৮ জন কাশিমপুর কারাগার থেকে মুক্ত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাসের আদেশ পাওয়া এক নারীসহ আটজন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বেলা ১২ টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তি প্রাপ্তরা হলেন– মো. শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ ও কামরুন্নাহার মনি। এসময় মা কামরুন্নাহার মনির সঙ্গে তার ৭ বছরের মেয়ে মোবাশ্বেরা খানম রাথীও বের হয়।

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলার মো. জাকির হোসেন বলেন, ‘মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাচাই শেষে তাদেরকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়।’

এর আগে, মুক্তির খবরে সকাল থেকেই তাদের আত্মীয়স্বজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অপেক্ষা করতে থাকেন। এ সময় মুক্তিপ্রাপ্তরা তাদের আত্মীয়-স্বজনকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। কারাগার থেকে বের হওয়ার পর অপেক্ষায় থাকা স্বজনরা মুক্তি লাভ করা আটজনকে ফুলের মালা দিয়ে, ফুল ছিটিয়ে বরণ করে নেন। পরে তারা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশে রওনা হন বলে পরিবার সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঢাকার শহুরে জীবনে নিত্যসঙ্গী হয়ে উঠেছে এক কাপ কফি

নুসরাত হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ৮ জন কাশিমপুর কারাগার থেকে মুক্ত

Update Time : 03:17:04 am, Wednesday, 16 September 2026