2:52 pm, Thursday, 17 September 2026

চামড়াশিল্পে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের চামড়াজাত শিল্প দ্বিতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত হওয়ায় এটিকে এগিয়ে নিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

দেশকে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে কুটিরশিল্পের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) ভবনে আয়োজিত ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে চামড়াজাত পণ্যের দীর্ঘ ঐতিহ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে আমাদের ‘ব্ল্যাক বেঙ্গল’ ছাগলের চামড়া বিশ্বজুড়ে সমাদৃত। এই সম্পদকে সঠিক ব্যবহারে উন্নত মানের জুতা ও নানা প্রকার চামড়াজাত পণ্য উৎপাদন বাড়ানো সম্ভব। তিনি আরও জানান, প্রতিবছর কোরবানির ঈদে সংগৃহীত চামড়া প্রক্রিয়াজাত করতেই হিমশিম খেতে হয়।

আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ জুতার কারখানা গড়ে তুলতে পারলে শতভাগ জুতা বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। একই সঙ্গে ট্যানারির রাসায়নিক বর্জ্য যাতে নদী ও পরিবেশে না মেশে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন রিজভী। বর্জ্য থেকে রাসায়নিক পৃথক করে পানি পুনর্ব্যবহারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঢাকার শহুরে জীবনে নিত্যসঙ্গী হয়ে উঠেছে এক কাপ কফি

চামড়াশিল্পে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: রিজভী

Update Time : 01:12:16 am, Thursday, 17 September 2026