9:21 am, Friday, 18 September 2026

দক্ষদের বিদেশযাত্রা নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট গঠন: শামা ওবায়েদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দক্ষ বাংলাদেশিরা যেন বিদেশে যেতে পারে এবং ভুয়া তথ্যের মাধ্যমে কেউ যেন হয়রানি না হয় সেজন্য একটি ফোকাল পয়েন্ট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠন করার পর থেকে অভিনাসন প্রক্রিয়া সুষম সুগম করার জন্য কাজ করছে। বাংলাদেশি যারা বিদেশে যাওয়ার চেষ্টা করে তারা দালালের চক্করে পড়ে ভুয়া কাগজের জন্য বিপদে পড়ে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংকট দূর করে স্কিলড মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে কাজ করছে সরকার।’

তিনি বলেন, ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড হলে একজন নাগরিকদের সব তথ্য এক জায়গায় চলে আসবে। তখন দালাল চক্রের সুযোগও সংকুচিত হবে। তার আগ পর্যন্ত সংকট সমাধানে সরকারের বিভিন্ন দপ্তর মিলে একটা যৌথ কমিটি হবে।’

শ্যামা ওবায়েদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রীসহ যারা সাজাপ্রাপ্ত হয়েছে সেসব আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে কাজ চলছে। গতকাল যে রায় হয়েছে তার কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হাতে পেলে ফিরিয়ে আনার বিষয়ে উদ্যোগ নেবে সরকার।

তিনি আরও বলেন, ‘পলাতকদের দেশের মাটিতে ফিরিয়ে না আনা পর্যন্ত কাজ চালিয়ে যাবে সরকার।’ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারের এগ্রিমো ভারত এখনো দেয়নি বলে যে ধরনের সংবাদ হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারত এরকম কিছু জানায়নি। অ্যাগ্রিমো যাচাই–বাছাই হতে সময় লাগে।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নওগাঁর ধামইরহাটে দীর্ঘদিন ধরে বন্ধ একমাত্র সরকারি অ্যাম্বুলেন্স সেবা

দক্ষদের বিদেশযাত্রা নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট গঠন: শামা ওবায়েদ

Update Time : 02:50:57 am, Thursday, 17 September 2026