সুস্বাদু আলুর নাগেটস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের তালিকায় রয়েছে ৩টি আলু, ১টি ডিম, আধা চা চামচ মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, আধা কাপ ধনিয়াপাতা কুচি, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ ময়দা এবং পরিমাণমতো তেল ও ব্রেডক্রাম্বস।
প্রণালি: আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ম্যাশ করে নিন। এরপর তার সঙ্গে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, ধনিয়াপাতা দিয়ে ভালো করে মেখে নিন। এবার তাতে কর্নফ্লাওয়ার ও ময়দা মিশিয়ে দিন। এবার মিশ্রণটি থেকে পছন্দ অনুযায়ী শেপে কেটে নিন। এবার একটি একটি করে টুকরা ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্র্যাম্বসে গড়িয়ে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে ভেজে তুলুন। এবার পছন্দসই সসের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু আলুর নাগেটস।













