3:59 am, Monday, 9 November 2026

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ মো. মশিউর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় তার ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী ধনীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাকা সড়কে যানবাহন তল্লাশি অভিযান চালানো হচ্ছিল।

এ সময় একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত পালানোর চেষ্টা করেন। তাকে থামাতে বিজিবি সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। পরে মোটরসাইকেল থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন। পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

একই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। আটক ব্যক্তি এবং উদ্ধার করা অস্ত্র-গুলিসহ জব্দ করা মোটরসাইকেলগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্তে অস্ত্র, গোলাবারুদ, মাদকসহ সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে।

সীমান্ত সুরক্ষা ও দেশের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

শিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

Update Time : 12:35:22 am, Friday, 18 September 2026