10:28 am, Friday, 18 September 2026

মেসির শততম গোলে ইন্টার মায়ামির শিরোপা জয়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অর্জনের খাতায় আরও একটি রেকর্ড যুক্ত হলো লিওনেল মেসির। ক্যাম্পিওনেস কাপে মেক্সিকোর ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে জয়ের ম্যাচে ২৪ মিনিটে গোলের দেখা পান তিনি। ২-০ গোলে জয়ের ম্যাচে কাসেমিরোকে দিয়েও করিয়েছেন একটি গোল।

এই জয়ে শিরোপাও ঘরে তুলেছে ইন্টার মিয়ামি। মেসি গোলটি করেছেন বেশ ব্যতিক্রমী এক হেডে। একই সঙ্গে এটি ছিল ইন্টার মিয়ামির হয়ে মেসির ১০০তম গোলও। মেসির গোলটি আসে দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজের ক্রস থেকে। উরুগুইয়ান ফরোয়ার্ড দূরের পোস্টে বল পাঠান। সেখানে কলম্বিয়ান ডিফেন্ডার ওয়াল্টার দিত্তার উপস্থিতি উপেক্ষা করে হেড করেন মেসি।

বলটি ডান পোস্ট ঘেঁষে জালে জড়ায়। গোলরক্ষক জেরেমি মার্কেজের কিছুই করার ছিল না। এর মধ্য দিয়ে ইন্টার মিয়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি। ১১৫ অফিসিয়াল ম্যাচে তার গোল এখন ১০০। সঙ্গে রয়েছে ৫৬ অ্যাসিস্ট। এর ফলে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তিনি। ম্যাচের শেষদিকে গোলদাতার ভূমিকায় না থেকে অ্যাসিস্টদাতা হয়ে ওঠেন মেসি।

বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত একটি ক্রস বাড়িয়ে দেন তিনি। সেটি কাজে লাগিয়ে হেডে ইন্টার মিয়ামির হয়ে নিজের চতুর্থ গোল করেন কাসেমিরো। মাত্র ১৩ ম্যাচেই ক্লাবটির হয়ে চার গোল হলো তার। ম্যাচ শেষে ২০২৬ ক্যাম্পিওনেস কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও পান মেসি। ক্যারিয়ারের বর্ণিল অর্জনের তালিকায় যোগ হলো আরও একটি ব্যক্তিগত স্বীকৃতি। ক্রুজ আজুলের বিপক্ষে মেসির এই গল্প অবশ্য নতুন নয়।

ইন্টার মিয়ামির জার্সিতে তার প্রথম গোলটিও এসেছিল এই মেক্সিকান ক্লাবটির বিপক্ষে। ২০২৩ সালের ২১ জুলাই দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নেমে দুর্দান্ত এক ফ্রি-কিকে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। তিন বছর পর সেই ক্রুজ আজুলের বিপক্ষেই আবার গোল করলেন মেসি এবার হেডে, সঙ্গে থাকল একটি অ্যাসিস্টও।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

মেসির শততম গোলে ইন্টার মায়ামির শিরোপা জয়

Update Time : 08:42:59 am, Friday, 18 September 2026