10:26 am, Friday, 18 September 2026

ভাসানে উজান: একক অভিনয়ে মঞ্চে আসছেন এরশাদ হাসান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হতে যাচ্ছে একক নাটক ‘ভাসানে উজান’। আগামী শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির ১১তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

দস্তয়ভস্কির ‘দ্য জেন্টল স্পিরিট’ ছোটগল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন অপূর্ব কুমার কু-ু। নির্দেশনায় রয়েছেন শুভাশীষ দত্ত তন্ময়। আর নাটকটির পুরো প্রযোজনায় একক অভিনয়ে মঞ্চে থাকবেন সময়ের আলোচিত অভিনেতা মো. এরশাদ হাসান। একজন অভিনেতাকে কেন্দ্র করে নির্মিত এ প্রযোজনায় মানুষের অন্তর্জগতের টানাপোড়েন, নিঃসঙ্গতা, ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং অস্তিত্বের গভীর সংকটকে তুলে ধরা হয়েছে।

কণ্ঠ, শরীরী অভিব্যক্তি, আবেগ ও অভিনয়ের বহুমাত্রিক প্রকাশের মধ্য দিয়ে একক অভিনেতা মঞ্চে নির্মাণ করেন এক বিস্তৃত নাট্যজগৎ। ফলে ‘ভাসানে উজান’ হয়ে উঠেছে দর্শকের জন্য এক অনন্য ও ভিন্নধর্মী নাট্য-অভিজ্ঞতা। নাটকের গল্পে উঠে আসে আশরাফ বোয়ারী, সাবরিনা ও জব্বার খন্দকারের মতো চরিত্র ও তাদের সম্পর্কের নানা টানাপোড়েন। একক অভিনয়ের মাধ্যমে একজন মানুষের মানসিক জগৎ ও জীবনসংগ্রামের বহুমাত্রিক অনুভূতি প্রকাশের চেষ্টা করা হয়েছে নাটকটিতে।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায় পলাশ হেনরি সেন, সংগীতে মো. হামিদুর রহমান পাপ্পু, মেকআপে শুভাশীষ দত্ত তন্ময়, পোশাকে এনাম তারা সাকি, প্রপসে ফজলে রাব্বী সুকর্ণ এবং কোরিওগ্রাফিতে রবিন বসাক। ‘ভাসানে উজান’-এর পূর্ববর্তী প্রদর্শনীগুলোতেও দর্শক ও নাট্যাঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। ১৮ সেপ্টেম্বরের ১১তম প্রদর্শনীকে ঘিরে নাট্যপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

প্রদর্শনীর আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ভাসানে উজান: একক অভিনয়ে মঞ্চে আসছেন এরশাদ হাসান

Update Time : 08:51:33 am, Friday, 18 September 2026