12:01 am, Saturday, 10 October 2026

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন তারেক রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকটি মূলত মনোনয়ন বোর্ডের বৈঠক। আগামী ২৯ অক্টোবর উপনির্বাচনকে সামনে রেখে ২৭ সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারই ধারাবাহিকতায় আজকে দলীয় প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।’

চূড়ান্ত প্রার্থীর বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান রুহুল কবির রিজভী।

প্রসঙ্গত, ঠাকুরগাঁও–১ সংসদীয় আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হওয়ায় আসনটি খালি হয়েছে। এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছেন তারেক রহমান

Update Time : 12:22:23 am, Saturday, 19 September 2026