4:59 am, Monday, 9 November 2026

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বাসস্ট্যান্ড এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৯টার পর বাসস্ট্যান্ডের ওভারব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) জুলুস খান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ’ এর আগে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা এবং শহরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের প্রধান ফটকের সামনে একাধিকবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণ

Update Time : 01:34:16 am, Sunday, 20 September 2026