2:54 am, Tuesday, 22 September 2026

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সোমবার সকালে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশ থেকে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি ও গাজী নজরুলের কঠোর শাস্তির দাবি জানানো হয়।

শ্যামনগর বাসস্ট্যান্ড থেকে উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তারা মরিয়মের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান।

প্রসঙ্গত, গতকাল রোববার রাজধানী ঢাকার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছেন মরিয়মের বাবা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

নোবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে কর্মশালা এবং মশক নিধন অভিযানের উদ্বোধন

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে বিক্ষোভ

Update Time : 01:53:05 am, Tuesday, 22 September 2026