2:57 am, Tuesday, 22 September 2026

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জনসাধারণের ক্ষোভ ও খরচ বৃদ্ধির আশঙ্কা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বাজারে এক লাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ সর্বস্তরের মানুষ। ঘোষণা ছাড়া পণ্য পরিবহণ ও গণপরিবহণের ভাড়া বেড়ে যাওয়ায় হতাশ যাত্রী ও শ্রমিকেরা।

সাধারণ মানুষ বলছেন, সীমিত আয়ের মানুষদের আশঙ্কা, আয় না বাড়লেও পরিবহন খাতের এই বাড়তি ব্যয়ের প্রভাব শেষ পর্যন্ত পড়বে নিত্যপণ্যের দামে। এতে জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে এবং পরিবার নিয়ে হিমশিম খাওয়ার শঙ্কা তাদের। মানুষকে স্বস্তি দিতে জ্বালানির দাম না বাড়িয়ে অপচয় ও দুর্নীতি কমানোর দাবি নির্ধারিত আয়ের মানুষদের।

রাইড শেয়ারিং চালকদের আয়ও কমে যাওয়ায় হতাশ তারা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যথেষ্ট আয় করতে না পেরে হতাশার কথা জানান এক চালক। জ্বলানির দাম বাড়লেও ভাড়া বাড়াতে পারছেন না। আবার ভাড়া বাড়ালে যাত্রী মিলছে না বলে অভিযোগ আরেকজনের।

শুধু রাইড শেয়ারিং নয়, একই চিত্র গণপরিবহণ ও পণ্য পরিবহণের শ্রমিকদেরও। তেলের দাম বাড়ায় প্রতিদিনের খরচ বেড়েছে। কিন্তু বাড়েনি তাদের মজুরি কিংবা আয়।

এদিকে রাজধানীর গণপরিবহনে ভাড়া নৈরাজ্য শুরুর অভিযোগ পাওয়া গেছে। মালিক সমিতির ঘোষণা না থাকলেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সিদ্ধিরগঞ্জে আ.লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে জনসাধারণের ক্ষোভ ও খরচ বৃদ্ধির আশঙ্কা

Update Time : 01:54:37 am, Tuesday, 22 September 2026