5:41 am, Monday, 9 November 2026

নাসিরনগরে কাশবনের ভেতর অজ্ঞাত ব্যক্তির লাশ, মুখ-হাতে কসটেপ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কাশবনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির মুখ ও দুই হাতে কসটেপ প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর সদর ইউনিয়নের উপজেলা এলাকায় স্থানীয় এমপি কার্যালয়ের পেছনের একটি কাশবনের ভেতর মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, মরদেহটি অজ্ঞাতপরিচয় এক পুরুষের। মুখ ও হাতে কসটেপ প্যাঁচানো থাকায় প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি বেশি পুরোনো বলে মনে হচ্ছে না; ধারণা করা হচ্ছে, একদিনের মতো আগে ঘটনাটি ঘটতে পারে। তিনি আরও জানান, মরদেহের অবস্থান ও আলামত দেখে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

তবে কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

নাসিরনগরে কাশবনের ভেতর অজ্ঞাত ব্যক্তির লাশ, মুখ-হাতে কসটেপ

Update Time : 02:25:59 am, Tuesday, 22 September 2026