3:37 am, Tuesday, 22 September 2026

শীঘ্রই শুরু হচ্ছে চবির শাটল সংস্কার কাজ, চাকসু এজিএসের সঙ্গে বৈঠকে রেলওয়ের প্রতিশ্রুতি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। বৈঠকে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা গেছে, ষোলশহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো রেললাইন সংস্কার করা হবে। এতে শাটল ট্রেনের গতি বাড়বে। চবি রেলস্টেশনের পাশের ব্রিজ নতুন করে নির্মাণের পাশাপাশি ডাবল লাইন স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এর ফলে লুপ লাইনের দৈর্ঘ্য বাড়িয়ে শাটলে অতিরিক্ত কোচ সংযোজনের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে চবি রেলস্টেশন আধুনিকায়নের কাজও শুরু হবে।

আগামী এক মাসের মধ্যে এসব কাজ শুরুর কথা জানিয়েছে রেলওয়ে। এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে রেললাইনের দুই পাশের ঝোপঝাড় ও গাছপালা পরিষ্কার করা হবে। শাটলে ইতোমধ্যে একটি নতুন রেক সংযুক্ত হয়েছে এবং অপর রেকটি সংস্কার করে লাইট-ফ্যান সচল করার বিষয়ে রেলওয়ে সম্মতি দিয়েছে। নতুন ইঞ্জিনের দাবির বিষয়ে তৌফিক জানান, তাৎক্ষণিকভাবে নতুন ইঞ্জিন দেওয়া সম্ভব না হলেও বর্তমানের চেয়ে ভালো ইঞ্জিন দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

এর আগে রেলপ্রতিমন্ত্রীর সঙ্গেও শাটল ট্রেনের সংকট নিয়ে বৈঠক করেছিলেন চাকসুর এজিএস। ধারাবাহিকভাবে রেলওয়ে পূর্বাঞ্চলের জিএমের সঙ্গে বৈঠকের পর এসব আশ্বাস পাওয়া গেল। আইয়ুবুর রহমান তৌফিক বলেন, শিক্ষার্থীদের শাটলযাত্রা সুন্দর ও নিরাপদ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে শাটলের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। একজন ছাত্রপ্রতিনিধি হিসেবে সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ কাজ করে যাব।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু

শীঘ্রই শুরু হচ্ছে চবির শাটল সংস্কার কাজ, চাকসু এজিএসের সঙ্গে বৈঠকে রেলওয়ের প্রতিশ্রুতি

Update Time : 02:35:51 am, Tuesday, 22 September 2026