5:55 am, Wednesday, 23 September 2026

সরকারি এক ইঞ্চি জমিও বেদখলে থাকতে দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারি এক ইঞ্চি জমিও দখলদারদের হাতে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, দখলে থাকা সরকারি জমি উদ্ধার করে জনগণের কল্যাণ ও সরকারি কাজে ব্যবহার করা হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ভূমি মন্ত্রণালয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম ও কাজের অনীহা একদিনে দূর করা সম্ভব নয়। পর্যায়ক্রমে এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি সম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগিয়ে যায়, তখন বিভিন্ন পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিজ্ঞানাগারের উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য সাবমার্সিবল পাম্প বিতরণ করা হয়। পরে তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার উদ্যোগে এবং তারাবো পৌরসভার আয়োজনে অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দুর্যোগ মোকাবিলায় আনসার-ভিডিপি ও ফায়ার সার্ভিসের সমন্বিত উদ্যোগ

সরকারি এক ইঞ্চি জমিও বেদখলে থাকতে দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী

Update Time : 02:40:11 am, Tuesday, 22 September 2026