4:16 am, Wednesday, 23 September 2026

ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ককটেল বিস্ফোরণের ঘটনায় অবিলম্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি বলেন, যেকোনো আচারণ করে তিনি (পাটওয়ারী) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে চান।

সেই শিশু নেতা বলেছেন, ১১ দলের দাবি মেনে নিলে ককটেল মারা বন্ধ হয়ে যাবে। তাহলে এই ককটেল তারা মারছে। সব ককটেল বিস্ফোরণ, বাসে আগুনের ঘটনায় তাকে আইনের আওতায় আনতে হবে। ককটেল মারার হোতা হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করতে হবে। ’ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে’ এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। জামায়াতের এমপি গাজী নজরুলের প্রসঙ্গে মোনায়েম মুন্না বলেন, ‘তার কুকর্ম ও চরিত্র দেশবাসী দেখেছে। তার কারণে গরিব পরিবারের ১৯ বছরের একটি মেয়ে সারাদেশে ট্রোলের শিকার হয়েছেন। মানুষের কূৎসা রটানোর জন্য তার জীবন দুবিষহ হয়ে ওঠে।

গত পরশু মেয়েটি আত্মহত্যা করেছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে? ’ তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচিত হওয়ায় একজন মানুষের দায়িত্ব ছিল এলাকার ভোটারদের নিরাপদ রাখা। কিন্তু এখানে পরিস্থিতি উল্টো হয়েছে। গাজী নজরুল ও তার প্রথম ন্ত্রী মেয়েটির ওপর অত্যাচার-নির্যাতন করতো। তাকে কি মেরে ফেলা হয়েছে? বাংলাদেশের ইতিহাসে সংসদ সদস্য থাকাকালীন সময়ে প্রথম ব্যক্তি যিনি রিমান্ডে আছেন।

এটার জাতির জন্য অত্যন্ত লজ্জার। মামলার হওয়ার সাথে সাথে গ্রেপ্তার করার জন্য সরকারের ধন্যবাদ জানাচ্ছি। ’ যুবদল সভাপতি বলেন, ‘গতকাল জামায়াতের আরেক নেতা মাদ্রসার ছাত্রের আরও অন্যায় কাজ করেছে। এই যদি হয় তাদের ধর্মের রাজনীতির নমুনা। তারা যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় গ্রহণ করতে পারলে দেশকে ধ্বংস করে দেবে, মানুষের জীবনকে অনিরাপদ করে তুলবে।

আরেকটি তাদের মোনাফেকি। তারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে। অতীতে তারা আওয়ামী লীগের আতাঁত করেছিল। আমার মনে হয়, এখনো তারা গোপনে গোপনে আওয়ামী লীগের সঙ্গে আতাঁত করছে। ’ মোনায়েম মুন্না বলেন, ‘পরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে যারা বাংলাদেশ অস্থিতিশীল করতে চায় তাদেরকে জনগণ চিহ্নিত করেছে। দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে আমাদের সর্তক থাকতে হবে।

জনগণকে সজাগ করতে হবে। যুবদলের রাজপথে আছে, ষন্ত্রযন্ত্র মোকাবিলার সক্ষমতা আছে। ’ রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষাথী ওপর নির্যাতনের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান যুবদল সভাপতি। একই সঙ্গে রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাংচুরের ঘটনায় সালাউদ্দিন আম্মারকে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের সভাপতিত্বে ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদলের সহসভাপতি রেজাউল করিম পল, সহ-সভাপতি (দফতর) নুরুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ সংগঠনের নেতাকর্মীরা। উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে এনসিপির প্রতিবাদ মিছিল শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো বলছি আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দিতে হলে সংস্কার দরকার।

১১ দলীয় জোট এটাই তো বলে আসছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণভোটের বিচার…আমরা তো এই ৩টা দাবিতে রাজপথে আছি। সরকার দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আইনশৃঙ্খলা পরিস্থিতি: সংকট, কারণ ও উত্তরণের উপায়

ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির

Update Time : 01:20:45 am, Wednesday, 23 September 2026