আশুলিয়ার জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন নুর ইসলাম (৪০) নামে এক গাড়িচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ জন।
নিহত নুর ইসলামের গ্রামের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার দিঘরাজ এলাকায়। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ। তিনি জানান, নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছিল।














