6:14 am, Monday, 9 November 2026

এক মঞ্চে তারেক রহমানসহ বিশ্বনেতারা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিশ্বজুড়ে যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও পরিবর্তনশীল আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের অধিবেশন। যুদ্ধ, বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা, এআইয়ের ঝুঁকি এবং বৈশ্বিক সহযোগিতার ভবিষ্যৎ এবং বিশ্ব রাজনীতিতে ক্ষমতার পরিবর্তনের প্রেক্ষাপটে নিউইয়র্কে জড়ো হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকাল ৯টায় জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের এই অধিবেশন শুরু হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ১৩০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান সরাসরি অংশ নিয়ে ভাষণ দেবেন এ অধিবেশনে। এর আগে গত ৮ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ৮১তম বার্ষিক অধিবেশন শুরু হয়। এতে সভাপতির দায়িত্ব গ্রহণ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক খলিলুর রহমান। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ বিতর্কই মূল অধিবেশনের প্রধান আকর্ষণ।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বার্ষিক প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে এই বিতর্কের সূচনা করেন। মহাসচিব হিসেবে এটিই ছিল তার বিদায়ি ভাষণ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস দ্রুত এগিয়ে চলা এআই প্রযুক্তির ওপর আরও শক্তিশালী আন্তর্জাতিক নজরদারির আহ্বান জানান। এআইয়ের সম্ভাব্য ঝুঁকি কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই বলে মনে করেন তিনি।

এরপর সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান আনুষ্ঠানিকভাবে বিতর্ক উদ্বোধন করেন। ঐতিহ্যগতভাবে ব্রাজিল সব সময় প্রথম বক্তা হিসেবে ভাষণ দেয়। ১৯৫৫ সালে অন্য কোনো দেশ প্রথম বক্তব্য দিতে রাজি না হওয়ায় ব্রাজিল স্বেচ্ছায় এগিয়ে এসেছিল; সেই থেকে এ প্রথার শুরু। আয়োজক দেশ হিসেবে দ্বিতীয় স্থানে বক্তব্য দেয় যুক্তরাষ্ট্র। ব্রাজিলের পর মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করা হয়।

প্রাতরাশের শুরুতে বিশ্বনেতারা নিজ নিজ সহধর্মিণীকে নিয়ে অনুষ্ঠান মঞ্চে ওঠেন। সেখানে তারা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও তার স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে নিয়ে মঞ্চে ওঠেন এবং জাতিসংঘ মহাসচিব ও তার স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় ও ফটোসেশনে অংশ নেন। এর মধ্য দিয়ে জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশের সরকারপ্রধানের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।

প্রাতরাশ শেষে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন। এ সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ের ফিস-এমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া মিয়ানমারবিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জুলি বিশপ, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা এবং মেটা প্ল্যাটফর্মসের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যা ৭টায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত সংবর্ধনায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। বিশ্বমঞ্চে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী : মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর পর এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তাদের সন্তান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার এই অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। তিনি আরও বলেন, অতীতে জাতিসংঘের সফর ঘিরে যে দীর্ঘ ও বিশাল বহরের সংস্কৃতি ছিল, তা থেকে সম্পূর্ণ বের হয়ে এসেছেন বর্তমান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতেই দুই দিন (আসা-যাওয়া) সময় চলে যায়। এই যাতায়াতের দুই দিন এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালের চার দিন, সব মিলিয়ে এটি অত্যন্ত সংক্ষিপ্ত ছয় দিনের একটি সফর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, অতীতে জাতিসংঘের সফর ঘিরে যে অহেতুক ব্যয় ও বিশাল বহরের সংস্কৃতি ছিল, তা থেকে বর্তমান প্রধানমন্ত্রী সম্পূর্ণ বের হয়ে এসেছেন।

এবারের সফরে আনুষ্ঠানিকভাবে ৩৫ জন রয়েছেন। এর পাশাপাশি সিকিউরিটি, মিডিয়া এবং ব্যক্তিগত কিছু অত্যাবশ্যকীয় কর্মকর্তা রয়েছেন। তিনি জানান, প্রতিনিধিদলে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী পদে থাকা ১৫ জন রয়েছেন।

মাহদী আমিন জানান, এই প্রতিনিধিদল নিয়ে আসার একমাত্র লক্ষ্য হলো বিশ্বনেতাদের সঙ্গে প্রতিটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকে যেন বাংলাদেশের সার্বভৌম স্বার্থ, সাধারণ মানুষের অধিকার এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে নিশ্চিত করা সম্ভব হয়। ‘ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে’ : বিশ্বের বিভিন্ন সংকটের মধ্যে গাজার ভয়াবহ পরিস্থিতির কথা যেন আন্তর্জাতিক সম্প্রদায় ভুলে না যায়— এমন সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

একই সঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং বিশ্বে ক্ষমতার পরিবর্তনশীল কাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। গুতেরেস বলেন, দখল করা ফিলিস্তিনি ভূখণ্ডের গাজায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, বিশ্বের কোনোভাবেই সেদিক থেকে দৃষ্টি সরানো উচিত নয়। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলের যে অভিযান শুরু হয়েছে, সেখানে ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন মাত্রায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের বছরগুলোতে তিনি বহু যুদ্ধ ও সংকট দেখেছেন। তবে গাজায় ফিলিস্তিনিদের ওপর যে মাত্রায় হত্যাকাণ্ড হয়েছে, তা তার দেখা অন্য যেকোনো পরিস্থিতির তুলনায় ভিন্ন মাত্রার। ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও রাশিয়ার সমালোচনা করেন গুতেরেস। তিনি রাশিয়ার ‘পূর্ণমাত্রার আগ্রাসন’কে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে ইউক্রেন একটি ‘নিষ্ঠুর যুদ্ধের’ মধ্যে পড়েছে।

তিনি বলেন, যুদ্ধের সম্মুখসারির বাইরে এখনো বেসামরিক মানুষ নিহত হচ্ছেন। এর বেশির ভাগ ঘটনা ইউক্রেনে ঘটলেও সম্প্রতি রাশিয়ার কিছু এলাকাতেও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। গুতেরেস আরও বলেন, শুধু সামরিক শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। প্রযুক্তিগত কিংবা অর্থনৈতিক শক্তিও একা স্থায়ী শান্তি নিশ্চিত করতে পারে না। শক্তিকে আইনের অধীনে পরিচালিত করার ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তার ভাষায়, মানুষের জীবন ও ভবিষ্যৎ কার কাছে বেশি গুরুত্বপূর্ণ হবে, তা নির্ধারণের চূড়ান্ত মাধ্যম শক্তি বা বলপ্রয়োগ হতে পারে না। একবিংশ শতাব্দীতে শান্তি বলতে শুধু যুদ্ধ না হওয়াকে বোঝায় না; এর সঙ্গে সংযমের উপস্থিতিও জরুরি। বিশ্বে ক্ষমতার কাঠামো কীভাবে বদলে যাচ্ছে, সে বিষয়েও সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, বর্তমানে তিনটি প্রধান উপায়ে বিশ্বে ক্ষমতার বিন্যাস পরিবর্তিত হচ্ছে।

প্রথমত, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নতুন নতুন অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগত প্রভাবকেন্দ্র গড়ে উঠছে। দ্বিতীয়ত, ক্ষমতার একটি বড় অংশ ক্রমেই বেসরকারি করপোরেশন ও ব্যক্তির হাতে চলে যাচ্ছে। তৃতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন প্রযুক্তির বিকাশের মাধ্যমে মানুষের কাছ থেকে যন্ত্রের কাছেও ক্ষমতা স্থানান্তরিত হচ্ছে। এর মধ্যে স্বয়ংক্রিয় অস্ত্রের উন্নয়নও রয়েছে।

গুতেরেস বলেন, ক্ষমতার এই দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বব্যাপী প্রতিষ্ঠান ও ব্যবস্থাগুলো এখনো যথেষ্ট প্রস্তুত নয়। বক্তব্যের শুরুতে তিনি বলেন, বিশ্বে বিভাজনের রেখাগুলো ক্রমেই আরও প্রশস্ত হচ্ছে। যুদ্ধ, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সৃষ্ট নানা পরিবর্তন— সবকিছুই এখন একসঙ্গে বিশ্বকে নাড়া দিচ্ছে।

গুতেরেসের মতে, এসব সংকটকে আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এগুলো একই গল্পের বিভিন্ন অধ্যায়। আর সেই গল্পের কেন্দ্রে রয়েছে ক্ষমতার প্রশ্ন— কার হাতে ক্ষমতা রয়েছে এবং কার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

গোপনে বিয়ে করেছেন নিহা, কাবাঘরে জীবনসঙ্গীকে নিয়ে প্রকাশ করলেন অভিনেত্রী

এক মঞ্চে তারেক রহমানসহ বিশ্বনেতারা

Update Time : 02:44:06 am, Wednesday, 23 September 2026