6:50 am, Monday, 9 November 2026

ডিসেম্বর নয় বুকের পাঠা থাকলে এখনই দেশে ফিরে আসুন : তথ্য প্রতিমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, যারা ১৭ বছর লুটপাট করেছে এখন তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে, সন্ত্রাস করছে। যারা বাংলাদেশের জনগনকে হত্যা করে পালিয়ে গেছে, তারা নাকি আবার বাংলাদেশে ফিরে আসতে চায়। তারা নাকি ডিসেম্বরে ফেরত আসবে। আমি বলি, ডিসেম্বর নয় বুকের পাঠা থাকলে এখনই দেশে ফিরে আসুন। বাংলাদেশের জনগন বিচার করার অপেক্ষায় আছে।

আমরা চাই, তারা দেশে এসে বিচারের আওতায় আসুক। যারা অসংখ্য মায়ের বুক খালি করেছে, আমরা তাদেরকে বিচারের আওতায় দেখতে চাই। বুধবার (২৩ সেপ্টেম্ব) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর এলাকার ধান মহলে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে জেলা উত্তর বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলের, অনলাইনে হুংকার দিয়ে বাংলাদেশের জনগনকে ভয় দেখানো যাবে না। বাংলাদেশের জনগন ৭২ সালে এক জনকে বিতাড়িত করেছে, ২৪ সালে আরেক জনকে বিতাড়িত করেছে। এখন গুম, খুনের বিচার করে জনগন তাদের বিরুদ্ধে পুনরায় রুখে দাঁড়াবে। সমাবেশে তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ১৭ বছর জেল, জুলুম, নির্যাতন সহ্য করে দেশের জনগন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে।

যারা এই গণতন্ত্র নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে আমরা মাঠে আছি। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ন মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু দেশের শানিমশ, জননিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশের প্রশ্নে কোনো দেশপ্রেমিক কোনো রাজনৈতিক দলের নীরব থাকার সুযোগ নেই। যারা নিজেদের বিরোধী শক্তি হিসেবে দাবি করেন, তাদেরও সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে যখন বিএনপি রাজপথে প্রতিবাদ করছে, তখন অন্য বিরোধী দলগুলোর নীরবতা স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিচ্ছে। জনগণ জানতে চায়, নাশকতার বিরুদ্ধে তাদের অবস্থান কী ? তারা কি প্রকাশ্যে এর প্রতিবাদ করবে, নাকি রাজনৈতিক হিসাব, নিকাশের কারণে নীরব থাকবে ? আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের রাজনীতি হবে জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের রাজনীতি।

সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে কেউ রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করলে জনগণ তার জবাব দেবে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম এনায়েত উল্লাহ কালামের সভাপতিত্বে এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উত্তর জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিশ্বসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইকবাল: আত্মবিশ্বাসী পুনর্জাগরণের কবি

ডিসেম্বর নয় বুকের পাঠা থাকলে এখনই দেশে ফিরে আসুন : তথ্য প্রতিমন্ত্রী

Update Time : 02:15:48 am, Thursday, 24 September 2026