6:50 am, Monday, 9 November 2026

ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করলেন কৃষি সচিব

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রি ক্যাম্পাসে পৌঁছালে তাকে স্বাগত জানান ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। পরে কৃষি সচিব ব্রি ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন।

এরপর প্রশিক্ষণ ভবনের সভাকক্ষে প্রধান অতিথি হিসেবে ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা এবং ব্রির ৬ষ্ঠ ও তদূর্ধ্ব গ্রেডের বিজ্ঞানীদের জন্য আয়োজিত ‘আধুনিক অফিস ও আর্থিক ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন।

ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির এবং ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ব্রির মহাপরিচালক।

পরে তিনি ‘ব্রির অগ্রগতি, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন। এ সময় ব্রির বিভিন্ন বিভাগের ও শাখার প্রধান, প্রধান কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রকল্প পরিচালক এবং প্রশিক্ষণার্থী বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষি সচিব ব্রির ফার্ম মেশিনারি শেড, জিন ব্যাংক ও গবেষণা মাঠ পরিদর্শন করেন।

এ সময় তিনি ব্রির গবেষণা কার্যক্রম, জার্মপ্লাজম সংরক্ষণ এবং কৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বিশ্বসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইকবাল: আত্মবিশ্বাসী পুনর্জাগরণের কবি

ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করলেন কৃষি সচিব

Update Time : 02:36:41 am, Thursday, 24 September 2026