3:53 am, Thursday, 24 September 2026

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে মোহা. হারুন-অর-রশীদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

২১ সেপ্টেম্বর জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন মোহা. হারুন-অর-রশীদ।

অফিস আদেশ অনুযায়ী, দায়িত্ব পালনকালে একাডেমির দৈনন্দিন কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় আর্থিক ব্যয়, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসহ প্রশাসনিক কার্যক্রম বিধি অনুযায়ী সম্পন্ন করবেন তিনি।

এর আগে ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব নেন কবি রেজাউদ্দিন স্টালিন। তার চুক্তির মেয়াদ শেষ হওয়ায় পদটি শূন্য হয়।

রেজাউদ্দিন স্টালিনের আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন নাট্যনির্দেশক ও গবেষক অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ। ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর দুই বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তার পদত্যাগের পর ৪ মার্চ ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পান মোহাম্মদ ওয়ারেছ হোসেন।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। তৎকালীন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে হোয়াটসঅ্যাপে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন লাকী।

দীর্ঘ সময় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন লিয়াকত আলী লাকী। ২০১১ সালে প্রথমবার এ পদে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সময়ে তাকে অপসারণের দাবি ওঠে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের কথাও জানা যায়। ২০২৩ সালে সপ্তমবারের মতো তার মেয়াদ বাড়ানো হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়।

লাকীর পদত্যাগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে সৈয়দ জামিল আহমেদকে নিয়োগ দেওয়া হলেও এক বছরের মধ্যেই তিনি পদত্যাগ করেন। এরপর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া মোহাম্মদ ওয়ারেছ হোসেনকে সরিয়ে প্রায় ছয় মাস পর ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজকে।

প্রায় এক সপ্তাহ দায়িত্ব পালনের পর ২১ সেপ্টেম্বর মহাপরিচালকের দায়িত্ব পান রেজাউদ্দিন স্টালিন। এক বছরের চুক্তিভিত্তিক সেই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার পর এবার আবারও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদকে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশীয় চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে মোহা. হারুন-অর-রশীদ

Update Time : 02:41:07 am, Thursday, 24 September 2026