3:52 am, Thursday, 24 September 2026

পলাতক ফ্যাসিস্টরা দেশ অশান্ত করার চেষ্টা করছে: রুহুল কবীর রিজভী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পলাতক ফ্যাসিস্টরা বাইরে থেকে দেশকে অশান্ত করার চেষ্টা করছে—এমন অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, এতে বাতাস দিচ্ছে দেশের ভেতরে থাকা গুপ্ত ও সুপ্তরা। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

এ সময় রিজভী বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে দাবি করে সড়কে নেমেছে একটি পক্ষ। কিন্তু পৃথিবীর অনেক দেশেই সংকট চলছে। বিরোধী দলের যারা বড় বড় কথা বলছেন, তাঁদের খবরের কাগজ পড়া উচিত। অথচ, জামায়াত ১ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘এত জ্বালানি অপচয় না করলে রাষ্ট্রের সাশ্রয় হতো। জনগণ এসব বোঝে। এত সংকটের পরেও সরকার জনগণকে সর্বোচ্চ দিচ্ছে। তারেক রহমানের সরকার অর্থনীতির উন্নতির দিকে যাচ্ছে।’

সরকার আন্তরিকভাবে দেশের অর্থনীতিকে বাঁচানোর জন্য কাজ করছে মন্তব্য করে তিনি বলেন, ‘বর্তমান সরকার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহারের চেষ্টা করছে। বিরোধী দল এখন যেভাবে নির্বিঘ্নে কথা বলছে, এটা ১৭ বছর করা যায়নি।’

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দেশীয় চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দিয়েছে সরকার

পলাতক ফ্যাসিস্টরা দেশ অশান্ত করার চেষ্টা করছে: রুহুল কবীর রিজভী

Update Time : 02:52:37 am, Thursday, 24 September 2026