4:05 am, Friday, 25 September 2026

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ডিএমপির ক্যান্টনমেন্ট থানার সদ্য প্রত্যাহার হওয়া ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র এমন তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে তার একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে।

বিভিন্ন মাধ্যমে প্রচারিত ওই অডিওতে একজন ব্যক্তিকে পুলিশের সক্ষমতা, মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের অবস্থান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে কথা বলতে শোনা যায় বলে দাবি করা হয়। অডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।

’ অডিওতে আরও দাবি করা হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি অংশ বিএনপির দিকে ঝুঁকে পড়ছেন, তবে মাঠপর্যায়ের পুলিশ সদস্যরা সে অবস্থানে নেই। পুলিশের বিভিন্ন পদে পদায়নের ক্ষেত্রে ঘুষ লেনদেনের অভিযোগ নিয়েও কথোপকথনে আলোচনা রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই এটি নিয়ে সোশ্যালে আলোচনা শুরু হয়।

পরে বিষয়টি সংবাদমাধ্যমেও আসে এবং এর মধ্যেই ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে রাকিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার

Update Time : 01:14:09 am, Friday, 25 September 2026