4:07 am, Friday, 25 September 2026

চুয়েটে শাটডাউনের তৃতীয় দিন, প্রধান ফটক বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।

আন্দোলনের কারণে বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও। আজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা। পাশাপাশি সন্ধ্যায় মশাল মিছিল হওয়ার কথা রয়েছে।

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

নিয়োগের ৫৬ দিনের মাথায় অধ্যাপক ড. আবু সাদাত মো. সায়েমকে সরিয়ে সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই উপাচার্যের পুর্নবহালের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

এদিকে, দায়িত্ব গ্রহণের জন্য বর্তমানে চট্টগ্রামে অবস্থান করলেও এখনো বিশ্ববিদ্যালয়ে যাননি নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

চুয়েটে শাটডাউনের তৃতীয় দিন, প্রধান ফটক বন্ধ

Update Time : 01:35:54 am, Friday, 25 September 2026