7:13 am, Monday, 9 November 2026

বাঁশকাণ্ডে কাঠগড়ায় তদারকির ব্যবস্থা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার ঘিরে তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাঁশকাণ্ড ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠেছে প্রকল্পের তদারকি ও জবাবদিহি নিয়ে। অবশ্য বিষয়টি নজরে আসার পর একাধিক প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বাসাইলের উপজেলা প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ এবং এক উপসহকারী প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া জেলা নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। দুই ঠিকাদারের বিরুদ্ধে মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশনও (দুদক)। তবে শুধু বাঁশকাণ্ডেই অভিযোগ থেমে নেই। সামনে এসেছে প্রকল্পের তদারকি ব্যবস্থা, নির্মাণকাজের মান যাচাইয়ে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের ভূমিকাও।

পাশাপাশি টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের নিজ জেলায় পদায়ন নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয় সরকার বিভাগ থেকে গত ২ জুলাই বদলি ও পদায়নসংক্রান্ত নীতিমালায় নিজ জেলা কিংবা স্বামী বা স্ত্রীর জেলায় নির্বাহী প্রকৌশলীসহ গুরুত্বপূর্ণ পদে পদায়নের বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। অথচ এর দুই সপ্তাহের মধ্যেই গত ১৬ জুলাই এক অফিস আদেশে জাহানারা পারভীনকে টাঙ্গাইল জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হিসেবে পদায়ন করা হয়।

এই নির্বাহী প্রকৌশলী এবং তার স্বামীর বিরুদ্ধে স্থানীয় ঠিকাদার সিন্ডিকেটের সঙ্গে গোপন আঁতাতেরও অভিযোগ রয়েছে। এদিকে প্রশ্ন উঠেছে, প্রায় ১০ কোটি টাকার একটি সরকারি প্রকল্পের নির্মাণকাজে গুরুতর অনিয়ম তদারককারীদের চোখে ধরা পড়ল না কেন? বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর নির্মাণাধীন সেতুটির দৈর্ঘ্য ৯০ দশমিক শূন্য ৬ মিটার।

‘বাসাইল জিসি-কাউলজানী ইউপি ভায়া মাইজখাড়া জিপিএস সড়ক’-এর অংশ হিসেবে সেতুটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা। এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে কাজ শুরু হলে নির্ধারিত মেয়াদ শেষে প্রকল্পের সময় বাড়ানো হয়। এরই মধ্যে প্রকল্পের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় ঠিকাদারের লোকজন সেতুর ফুটপাতের স্ল্যাবে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করতে থাকেন।

বিষয়টি নজরে এলে স্থানীয়রা কাজে বাধা দেন। এ সময় মোবাইল ফোনে ধারণ করা রডের বদলে বাঁশ দেওয়ার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। স্থানীয়দের প্রশ্ন, রাতের বেলায় এত জনগুরুত্বপূর্ণ একটি সেতুর অবকাঠামো নির্মাণকাজের সুযোগ কীভাবে তৈরি হলো। নির্মাণকাজ শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা তদারকি কর্মকর্তাদের বিষয়টি জানা ছিল কি না?

জেনে থাকলে তারা কি কোনো ব্যবস্থা নিয়েছেন? আর যদি না জেনে থাকেন, তবে তদারকি ব্যবস্থা কতটা জোরদার ছিল? সংশ্লিষ্টরা বলছেন, এসব প্রশ্নের উত্তর এখন তদন্তের অপেক্ষায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর বাসাইল উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন এবং বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ ছাড়া গতকাল বৃহস্পতিবার কাজী ফাত্তাউর রহমানকে বাসাইল থেকে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে বদলি করা হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে তাকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে তাকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে।

কাজী ফাত্তাউর রহমান নিজেও তার স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এসব বিষয়ে নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে, বাসাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া এলজিইডির সদর দপ্তর ও টাঙ্গাইল জেলা কার্যালয় থেকেও পৃথক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তদন্তে দুর্নীতি দমন কমিশন যুক্ত হওয়ায়।

গত ২৩ সেপ্টেম্বর টাঙ্গাইল জেলা দুদক কার্যালয়ের কর্মকর্তারা সেতু এলাকা পরিদর্শন করেন। এ সময় তারা ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের পিলার ভেঙে নির্মাণকাজ পরীক্ষা করেন। দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব হোসেনের ভাষ্য অনুযায়ী, প্রাথমিকভাবে সেখানে অনিয়মের বিষয়টি তাদের নজরে এসেছে। এ ছাড়া বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে ঠিকাদার এসএম জাহাঙ্গীর আলম ও সাব-ঠিকাদার শাহ আলমের বিরুদ্ধে মামলা করলে পুলিশ সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করে।

বিশ্লেষকেরা বলছেন, সরকারি অবকাঠামো প্রকল্পে কাজ করেন ঠিকাদার। কিন্তু কাজের মান নিশ্চিতে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি, কাজের মাপজোক, নির্মাণসামগ্রীর গুণগত মান যাচাই এবং বিল পরিশোধের আগে কাজ পরীক্ষা করার ব্যবস্থা থাকার কথা। বাসাইলে সংশ্লিষ্টরা কতটুকু দায়িত্ব পালন করেছেন, এ নিয়ে প্রশ্ন উঠেছে।

নোয়াখালীতেও কৈফিয়ত তলব : এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন আরেকটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ে রডের কাজে অনিয়মের অভিযোগে এলজিইডির চার কর্মকর্তার কাছে কৈফিয়ত তলব করা হয়েছে। গত বুধবার এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত পৃথক চারটি চিঠিতে কৈফিয়ত তলব করা হয়। এলজিইডির চিঠি অনুযায়ী, বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট থেকে সাহেবেরহাট ও হাসানহাট হয়ে মাইজদী আঞ্চলিক মহাসড়কে ৪৯ দশমিক শূন্য ৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ করা হচ্ছে।

কাজটি করছে মেসার্স হক ট্রেডার্স। কৈফিয়ত তলব করা কর্মকর্তারা হলেন নোয়াখালী জেলার নির্বাহী প্রকৌশলী যুগল কৃষ্ণ মণ্ডল, বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল ইসলাম এবং বেগমগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের কার্যসহকারী মো. মহিন উদ্দিন। চিঠিতে বলা হয়েছে, সেতু নির্মাণকাজে স্পেসিফিকেশনবহির্ভূত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে সরকারি অর্থের অপচয়, জনস্বার্থ বিঘ্নিত হওয়া এবং এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার অসদুদ্দেশ্যে এসব নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে আরও বলা হয়, এসব কার্যকলাপ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(ঘ) বিধি অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ।

এ কারণে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে না, এর সন্তোষজনক জবাব চিঠি পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দক্ষ হাতে প্রবাসে সাফল্যের গল্প

বাঁশকাণ্ডে কাঠগড়ায় তদারকির ব্যবস্থা

Update Time : 12:43:24 am, Saturday, 26 September 2026