7:24 am, Monday, 9 November 2026

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯৬

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রাম নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫ হাজার ৩০৩ পিস ইয়াবা, ৫৮ কেজি ৪৩০ গ্রাম গাঁজা, ৭২ বোতল স্কাফ সিরাপ ও ১২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৪৯৬ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭২ জন, পূর্ববর্তী মামলায় ৮৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪১ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১৬ জন এবং কার্যবিধির ১৫১ ধারাসহ অন্য আইনে ৪৪ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ১১৪ জন এবং সাজা পরোয়ানামূলে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১১২ জনকে।

এর মধ্যে মাদক বহনকারী তিনজন এবং মাদক সেবনকারী ১০৯ জন। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার হয়েছেন ১৪৯ জন। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ১৪ হাজার ৬০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। অভিযানে ১৫টি মাদক মামলা হয়েছে।

পুলিশ জানায়, জনস্বার্থে মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সিটিজেনস ব্যাংক পিএলসির ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪৯৬

Update Time : 12:56:31 am, Saturday, 26 September 2026