7:36 am, Monday, 9 November 2026

চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি মো. ইসমাইল গ্রেপ্তার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার আতুরের ডিপো এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসমাইল হোসেন বায়েজিদ বোস্তামী থানার আমীন জুট মিল এলাকার জাহানপুরের বাসিন্দা। তিনি ওই এলাকার শাহ আলমের ছেলে। পুলিশ জানিয়েছে, স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ডবলমুরিং থানার উপপরিদর্শক মহসীন উদ্দিন রুবেল জানান, চট্টগ্রামের একটি পোশাক কারখানার গেটপাসে কাটাকাটি ও তথ্য পরিবর্তন করে ১৮ কার্টন তৈরি পোশাক সরিয়ে নেওয়ার অভিযোগে সাজ কেনিট ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান আদালতে ইসমাইল হোসেনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ করেন। গত ২২ সেপ্টেম্বর করা ওই অভিযোগটি ডবলমুরিং থানার মামলা হিসেবে গ্রহণ করা হয়। পরে ইসমাইল হোসেনের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় জুলাই আন্দোলনকেন্দ্রিক একটি হত্যা মামলা রয়েছে (মামলা নং ১৮-১৮/০৮/২৪)। পুলিশ কর্মকর্তা মহসীন উদ্দিন রুবেল আরও জানান, পোশাক সরিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর শুক্রবার ইসমাইল হোসেনকে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সিটিজেনস ব্যাংক পিএলসির ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন

চট্টগ্রামে জুলাই হত্যা মামলার আসামি মো. ইসমাইল গ্রেপ্তার

Update Time : 02:03:48 am, Saturday, 26 September 2026