7:48 am, Monday, 9 November 2026

সরিষাবাড়ীতে বাংলাদেশ যুব ইউনিয়নের চতুর্থ উপজেলা সম্মেলন সম্পন্ন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শিক্ষা শেষে কাজ চাই, বাঁচার মতো বাঁচতে চাই—এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ যুব ইউনিয়নের চতুর্থ উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ সম্মেলনে আগামী মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা কয়েক শতাধিক যুব প্রতিনিধি অংশ নেন। সম্মেলন ঘিরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা যুব ইউনিয়নের সভাপতি সুমন মিয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান মাসুম।

প্রধান অতিথি হিসেবে সিঙ্গাপুর থেকে ভার্চুয়ালি যুক্ত হন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জামালপুর জেলা কমিটির সভাপতি মাহবুব জামান জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সোয়াইফ সোহাগ। সম্মেলনের শুরুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রবীণ সংগঠক মো. আলতাফ হোসেনকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, সরিষাবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আফরিন নিশা ও আল আমিন হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ফরিদুল ইসলাম এবং জেলা ক্ষেতমজুর কমিটির সভাপতি আব্দুল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। একই সঙ্গে সাইবার অপরাধ, দুর্নীতি ও মাদকের মতো সামাজিক সংকট থেকে যুবসমাজকে দূরে রেখে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে তাদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২১ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে রানা আহম্মেদ সোহেল সভাপতি এবং এনায়েত কবীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে নেতারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে উপজেলা যুব ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষা, কর্মসংস্থান ও যুব অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সিটিজেনস ব্যাংক পিএলসির ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন

সরিষাবাড়ীতে বাংলাদেশ যুব ইউনিয়নের চতুর্থ উপজেলা সম্মেলন সম্পন্ন

Update Time : 12:45:30 am, Sunday, 27 September 2026