7:48 am, Monday, 9 November 2026

নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিরাপদ খাদ্য ও প্রাণিজ আমিষ নিশ্চিত করতে পোল্ট্রি খামারিদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধ এবং খাদ্যের গুণগত মান বজায় রাখতে অত্যন্ত সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিভাগীয় শহর বরিশালের ব্র্যাক লার্নিং সেন্টার, ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ এর উদ্যোগে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: সিরাজুল হক ও সাধারণ সম্পাদক মো: ফয়েজুর রহমান। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বৃহত্তর বরিশাল অঞ্চলের প্রান্তিক খামারীবৃন্দ, প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সিটিজেনস ব্যাংক পিএলসির ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন

নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

Update Time : 01:14:24 am, Sunday, 27 September 2026