7:58 am, Monday, 9 November 2026

যশোরে ইজিবাইকে ট্রেনের ধাক্কায় নিহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি এলাকায় রেললাইন পার হওয়ার সময় ইজিবাইকে ট্রেনের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তপসিডাঙ্গা গ্রামের কুড়ন গাজীর ছেলে এরশাদ আলী (৫০) ও গফুর গাজীর ছেলে আজিজুল হক (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষ্ণবাটি এলাকায় রেললাইন পার হচ্ছিল একটি ইজিবাইক। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা রূপসী বাংলা ট্রেন ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে দুই যাত্রী এরশাদ ও আজিজুল মারা যান। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিচয় শনাক্ত করে। যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় ইজিবাইকে থাকা দুই যাত্রী নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

সিটিজেনস ব্যাংক পিএলসির ইছাপুরা উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন

যশোরে ইজিবাইকে ট্রেনের ধাক্কায় নিহত ২

Update Time : 01:55:42 am, Sunday, 27 September 2026