4:03 am, Thursday, 8 October 2026

একই পরিবারের একাধিক ব্যক্তি হতে পারবেন না সারের ডিলার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

একই পরিবারের একাধিক ব্যক্তি সারের ডিলার বা বিক্রয় প্রতিনিধি হতে পারবেন না, সরকারের এই নীতিমালা বাস্তবায়নে আর কোনো বাধা নেই। হাইকোর্টের আদেশ বুধবার চেম্বার আদালত স্থগিত করায় নতুন এই নীতিমালার বাধা কেটে গেছে।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানিয়েছেন, একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপের মাধ্যমে কৃষকদের জিম্মি করা ও অনিয়মের যে সিন্ডিকেট গড়ে উঠেছিল, তা বন্ধ করতে সরকারের উদ্যোগ আবার চালু হলো।

৫ ডিলারের এক রিটের পরিপ্রেক্ষিতে, গতকাল মঙ্গলবার সরকারের সংশোধিত নীতিমালা স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। পরে এর বিরুদ্ধে আজ বুধবার চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ।

শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি রেজাউল হক।

সরকারের নীতিমালায় বলা হয়েছে, কোনো পরিবারের একজনের সারের ডিলারশিপ বা বিক্রয় প্রতিনিধিত্ব থাকলে অন্য সদস্য এ ধরনের নিয়োগের জন্য আবেদন করতে পারবেন না। এক্ষেত্রে পরিবারের সদস্য হিসেবে বাবা, মা, স্বামী বা স্ত্রী, ছেলেমেয়ে, ছেলের স্ত্রী, নাতি-নাতনি, অবিবাহিত কন্যা এবং নির্ভরশীল ভাই-বোনকে বিবেচনা করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

একই পরিবারের একাধিক ব্যক্তি হতে পারবেন না সারের ডিলার

Update Time : 03:10:59 am, Thursday, 8 October 2026