12:31 pm, Friday, 9 October 2026

রোনালদোকে নিয়ে করা মন্তব্য সঠিক ছিল না: বালন দ’রের সাবেক পরিচালক পাসকেল ফেরে

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফুটবলের ব্যক্তিগত সাফল্যের সর্বোচ্চ সম্মাননা বালন দ’র ১৯৫৬ সাল থেকে প্রতিবছর প্রদান করে আসছে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। তবে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি ঘিরে প্রায়শই বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। তেমনই এক আলোচিত বিতর্ক ছিল পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ‘ফ্রান্স ফুটবলের’ সাবেক পরিচালক পাসকেল ফেরের একটি মন্তব্য। দীর্ঘ সময় পর পাসকেল ফেরে নিজেই স্বীকার করেছেন যে, রোনালদোকে নিয়ে করা তাঁর সেই মন্তব্যটি সঠিক ছিল না।

১৯৮৬ সালে ‘ফ্রান্স ফুটবল’-এর সম্পাদকীয় বিভাগে যোগ দিয়েছিলেন ফেরে। ১৯৯৬ সালে সাময়িকীটির পরিচালক হন তিনি। ২০২৩ সাল পর্যন্ত এই দায়িত্বে ছিলেন। ফলে বালন দ’র পুরস্কার এবং এ নিয়ে বছরের পর বছর ধরে তৈরি হওয়া বিতর্ক খুব কাছ থেকে দেখেছেন তিনি।

বিশেষ করে মেসি ও রোনালদোর ঐতিহাসিক দ্বৈরথের সময় এই পুরস্কারকে ঘিরে আলোচনা ছিল তুঙ্গে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত বালন দ’রে মেসি ও রোনালদোর আধিপত্য নিয়ে কথা বলেন ফেরে।

তিনি বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন বলেই তাঁরা এই পুরস্কার নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন। তাঁরা ছিলেন অন্য গ্রহের খেলোয়াড়।’

এরপর গণমাধ্যমে দেওয়া তাঁর একটি মন্তব্য নিয়ে রোনালদোর সঙ্গে প্রকাশ্যে বিরোধের প্রসঙ্গ তোলেন ফেরে। এর আগে ২০২১ সালে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে পাসকেল ফেরে দাবি করেছিলেন, রোনালদো তাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন, তাঁর একমাত্র লক্ষ্য মেসির চেয়ে বেশি ব্যালন ডি’অর জেতা।

সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো স্পষ্ট জানিয়ে দেন, পাসকেল ফেরে মিথ্যা বলছেন এবং নিজের ও তাঁর ম্যাগাজিনের প্রচারের জন্য তাঁর নাম ব্যবহার করেছেন।

ওই ঘটনার এতদিন পর এসে ফেরে বিষয়টি নিয়ে আবারও মুখ খুলেছেন এবং স্বীকার করে নিয়েছেন, তখন ওই কথা প্রকাশ করা হয়তো ঠিক হয়নি।

ফেরে বলেছেন, ‘আমি নিউইয়র্ক টাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। সেখানে বলেছিলাম, রোনালদোর স্বপ্ন ছিল মেসির চেয়ে বেশি বালন দ’র জেতা।’

ফেরে আরও বলেন, ‘হয়তো আমি কথাটা ঠিকভাবে প্রকাশ করতে পারিনি। তবে রোনালদো যে ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপ্রবণ একজন খেলোয়াড়, সেটা কোনো গোপন বিষয় ছিল না। সে সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে জবাব দিয়েছিল। শেষ পর্যন্ত লাখো অনুসারীর সামনে আমাকে মিথ্যাবাদী হিসেবে তুলে ধরেছিল। তবে বিষয়টি তেমন গুরুতর ছিল না।’

উল্লেখ্য, রোনালদো এখন পর্যন্ত ৫বার বালন দ’র জিতেছেন। অন্যদিকে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি বালন দ’র জিতেছেন রেকর্ড ৮ বার।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রোনালদোকে নিয়ে করা মন্তব্য সঠিক ছিল না: বালন দ’রের সাবেক পরিচালক পাসকেল ফেরে

Update Time : 11:03:44 am, Friday, 9 October 2026