3:22 pm, Monday, 2 November 2026

বরিশালের চরকাউয়া টার্মিনাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সড়কে থ্রিহুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

আজ সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন চরকাউয়া বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বাস বন্ধ থাকায় মোটরসাইকেল ও রিকশায় গন্তব্যে রওনা করেছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, বাস বন্ধ থাকায় বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের। পাশাপাশি কয়েক দিন পর পর বাস ধর্মঘটের বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষকে দেখার অনুরোধ জানিয়েছেন যাত্রীরা।

গতকাল রোববার বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনালের বাস, থ্রি হুইলার ও ব্যটারিচালিত অটোরিকশার চালকদের বিরোধ বাধে। এসময় সড়কে থ্রি হুইলার বন্ধের দাবি তোলেন বাস মালিক ও শ্রমিকরা।

বাস মালিক সমিতি জানিয়েছে, সকাল থেকে তারা বাস চলাচল করার চেষ্টা করলেও অপর প্রান্ত থেকে থ্রি হুইলার ও অটো চালকরা বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। চরকাউয়ার বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল সদর উপজেলার চরকাউয়া উনিয়নের এই বাস টার্মিনাল থেকে ডিসি রোড, লক্ষ্মিপাশা, লাহার হাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজারসহ ৬টি রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল রূপ নিয়ে আজ রাতে অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে

বরিশালের চরকাউয়া টার্মিনাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ

Update Time : 02:11:52 pm, Monday, 2 November 2026