4:23 am, Tuesday, 3 November 2026

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। চোট কাটিয়ে দলে ফিরেছেন টনি ডি জর্জি, জুবায়ের হামজা ও আনরিখ নরকিয়া। তবে পুনর্বাসন প্রক্রিয়া চলায় দলে নেই পেসার লুঙ্গি এনগিডি।

দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড বলেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের পর বাংলাদেশের বিপক্ষে সিরিজে সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তারা। হাইভেল্ডের উইকেটে সাধারণত পেস ও বাউন্স বেশি থাকে। তাই এবার পেস বোলিংয়ের বিকল্পের ওপর বেশি গুরুত্ব দেবে দল। তবে সাম্প্রতিক সময়ে ওয়ান্ডারার্সে স্পিনাররাও সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন কোচ। ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। দুই দল সর্বশেষ ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে মুখোমুখি হয়েছিল। সেবার ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, ম্যাথু ব্রেটজকে, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হারমার, জুবায়ের হামজা, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা

Update Time : 03:17:34 am, Tuesday, 3 November 2026