6:24 am, Monday, 9 November 2026

সারের জন্য গিয়ে আট দিন জেল খাটলেন কৃষক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আমি শুধু আমার জমির জন্য সার চাইতে গিয়েছিলাম। হট্টগোলও করিনি, কাউকে মারিওনি। অথচ আমার নামে মামলা হলো। পুলিশ আমাকে ধরে নিয়ে গেল। জীবনে কখনো থানা-পুলিশ কিংবা জেলখানা দেখিনি। সেই আমাকেই আট দিন জেল খাটতে হলো।

সরকারের কাছে সার চেয়েছিলাম, সরকার আমাকে জেলের ভাত খাওয়াল। কৃষকের কপালে এটাই কি ছিল? ’ কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গনাইরকুটি গ্রামের কৃষক আল-আমিন মোল্লা (৪৭)। উপজেলা কৃষি কর্মকর্তাকে লাঞ্ছিত ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আট দিন কারাগারে ছিলেন তিনি। আল-আমিনের অভিযোগ, সার চাওয়ার ঘটনায় কৃষকদের হয়রানি করতেই তাকে মামলায় আসামি করা হয়েছে।

সম্প্রতি কুড়িগ্রামে সার সংকটের পাশাপাশি সার মজুত ও বিতরণে অনিয়মের অভিযোগও উঠেছে। ডিলারদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে কৃষকেরা সড়ক-মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। কোথাও কোথাও প্রশাসনের সঙ্গে কৃষকদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এসব ঘটনার পর সারের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় কৃষকদের বিরুদ্ধে মামলা করেন ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা।

আল-আমিন মোল্লার স্ত্রী রওশান আরা বেগম জানান, স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে তাকে প্রায় ২০ হাজার টাকা ঋণ করতে হয়েছে। বর্তমানে তাদের দেড় বিঘা জমিতে আমন ধান রয়েছে। এর মধ্যে মামলার হাজিরা ও আদালতের খরচ নিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে। তিনি বলেন, স্বামী কারাগারে থাকায় সংসারের পাশাপাশি জমির কাজও সামলাতে হয়েছে। এখন আদালতে যাতায়াতের খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

একই মামলায় আট দিন কারাভোগ করেছেন কৃষক সুরুজ মিয়া (৪০)। সুরুজ মিয়ার ভাষ্য, ‘আমি সার নিতে গিয়েছিলাম। মারামারি বা গন্ডগোলের সময় সেখানে ছিলাম না। সারও পাইনি। উল্টো পুলিশ ধরে নিয়ে গেল। আট দিন জেল খেটে বের হয়েছি। আমি গরিব মানুষ। জামিন করাতে অনেক টাকা খরচ হয়েছে। এখন মামলার হাজিরায় যাওয়ার টাকা কোথায় পাব? আমরা এই হয়রানি থেকে রেহাই চাই।

’ মামলার নথিপত্র অনুযায়ী, গত ৭ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ভূরুঙ্গামারীর বঙ্গ সোনাহাট ইউনিয়নের শহীদ মোড় এলাকায় বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সার ঘরে সার বিতরণ চলছিল। এ সময় সেখানে হট্টগোলের ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বারকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। পরে ওই রাতেই তিনি বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন।

মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা হওয়ার পর ঘটনার রাতেই গনাইরকুটি গ্রামের সুলতান মিয়া, সুরুজ মিয়া ও আল-আমিন মোল্লাকে আটক করে পুলিশ। পরে সুলতান মিয়াকে ছেড়ে দেওয়া হয়। সুরুজ ও আল-আমিনকে গ্রেপ্তার দেখিয়ে ৮ সেপ্টেম্বর কুড়িগ্রামের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

কৃষকদের অভিযোগ, সার চাইতে গিয়ে তাদের মামলায় আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আসামি রাখায় গ্রামের অনেক কৃষকের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক গনাইরকুটি গ্রামের একাধিক কৃষক জানান, মামলা হওয়ার পর ভয়ে অনেকেই বাড়িতে থাকছেন না। রাতে প্রায় পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়ছে বলে তাদের দাবি। তারা দ্রুত হয়রানি থেকে মুক্তি চান।

বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি মধ্যপাড়া গ্রামের শিউলি বেগম (৩৪) জানান, তার স্বামী সুলতান মোল্লার নাম মামলায় আসার পর থেকে তিনি বাড়িতে থাকছেন না। শিউলি বেগম বলেন, তাদের দেড় বিঘা জমিতে আমন ধান এবং এক বিঘা জমিতে বেগুন চাষ করা হয়েছে। কিন্তু স্বামী বাড়িতে না থাকায় এবং গ্রেপ্তারের আশঙ্কায় জমির কাজ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

তার ভাষায়, ‘আদালতের খরচ চালানোর মতো টাকা নেই। এ কারণে আগাম জামিনের ব্যবস্থাও করতে পারছি না। ’ ৬২ বছর বয়সী কৃষক কলিম উদ্দিন জানান, মামলায় তার ছোট ভাই আবদুস সালামকেও আসামি করা হয়েছে। এরপর থেকে ভয়ে তিনি বাড়িতে থাকছেন না। কলিম উদ্দিন বলেন, ‘দিনে ক্ষেতে কাজ করি, কিন্তু রাতে আত্মীয়ের বাড়িতে থাকি। পুলিশ প্রতি রাতেই অভিযান চালাচ্ছে।

’ বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদের সদস্য জহুরুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে ওই গ্রামের কৃষকেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। অজ্ঞাতপরিচয় আসামি থাকায় অনেকেই ভয়ে রাতে বাড়িতে থাকছেন না। ’ একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী মোল্লার দাবি, কৃষকদের বিরুদ্ধে করা মামলাটি হয়রানিমূলক। তিনি দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।

অন্যদিকে মামলার বাদী উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জব্বারের দাবি, তাকে অবরুদ্ধ ও মারধরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সার বিতরণের সময় বিক্ষোভের একপর্যায়ে তাকে এবং অন্য কর্মকর্তাদের অবরুদ্ধ করে মারধর করা হয়েছিল বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন। এ ঘটনায়ই মামলা করেছেন বলে জানান তিনি। মামলা হওয়ার পর কৃষি বিভাগ আবদুল জব্বারকে অন্যত্র বদলি করেছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, মামলার পর ওই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না। ’ ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, মামলাটি তদন্তাধীন।

উপজেলা প্রশাসন সুষ্ঠুভাবে সার বিতরণ নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, যারা ঘটনার সঙ্গে জড়িত নন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

দর্শকমহলে প্রশংসিত তুষার মাহমুদের ধারাবাহিক নাটক ‘সুখ পাখি’

সারের জন্য গিয়ে আট দিন জেল খাটলেন কৃষক

Update Time : 01:41:16 am, Wednesday, 23 September 2026