11:32 pm, Thursday, 8 October 2026

একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে সরকারের পতনের কথা বলছে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে সরকারের পতনের কথা বলছে এবং দিল্লিতে বসে ফ্যাসিস্টের দোসররাও দেখে নেওয়ার কথা বলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রোববার বিকেল সাড়ে ৪টায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মীদের করণীয় নির্ধারণে মানিকগঞ্জে মতবিনিময় সভা আয়োজন করে জেলা বিএনপি।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। তিনি বলেন, ‘একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সজাগ থেকে জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দলের ভেতরে ঐক্য ধরে রেখে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে সকল অপচেষ্টা মোকাবিলা করতে হবে এবং সাধারণ মানুষের পাশে থাকতে হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে মানিকগঞ্জ-১ আসনের এমপি এস.এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের এমপি মঈনুল ইসলাম খান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাড. জামিলুর রশিদ খান বক্তব্য রাখেন।

জেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে সভায় জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এরপর জেলা শহরে এক বিশাল মিছিল করেন নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

About Author Information

Nagorik Sangram

Popular Post

আজ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

একাত্তরের পরাজিত শক্তি ডিসেম্বরে সরকারের পতনের কথা বলছে: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 01:12:55 am, Monday, 28 September 2026